নেইমারের সঙ্গে অতীতের ঝামেলা নিয়ে দরিভাল যা বলেছেন

স্পোর্টস ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৪, ১৬:৪০আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ১৬:৪১

নেইমারের সঙ্গে ব্রাজিলের নতুন কোচ দরিভাল জুনিয়রের সম্পর্কটা বেশ পুরনো। তাও আবার তিক্ত এক অধ্যায়ও যুক্ত ছিল তাতে। ২০১০ সালে সান্তোসের কোচ থাকার সময় নেইমারকে বেঞ্চে বসিয়ে রাখায় চাকরি হারিয়েছিলেন তিনি! সেই দরিভালকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের কোচ বানিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। স্বাভাবিকভাবেই পূর্বের সেই তিক্ততার কথা নতুন করে উঠেছে। কিন্তু দরিভাল অতীতের ঝামেলার কথা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন। 

দিনিজকে সরিয়ে ব্রাজিল ফুটবল আস্থা রেখেছে ঘরোয় ফুটবলের অভিজ্ঞ কোচ দরিভালের ওপর। সান্তোসের সাবেক কোচ যখন দায়িত্ব নিয়েছেন, তখন চোট নিয়ে বাইরে রয়েছেন নেইমার। আল হিলাল তারকার বিষয়ে প্রশ্ন উঠতেই তারকা ফরোয়ার্ডকে বিশ্বের তিন জনের অন্যতম সেরা ফুটবলারের তকমা দিয়ে দ্বন্দ্বের বিষয়টি উড়িয়ে দিয়েছেন তিনি। তবে এই মুহূর্তে ব্রাজিলকে যে প্রাণভোমরাকে ছাড়া এগিয়ে যেতে হবে সেটি জোর গলায় বলেছেন দরিভাল, ‘এই মুহূর্তে ফরোয়ার্ড নেইমারকে ছাড়াই দলকে এগিয়ে যাওয়া শিখতে হবে। কারণ সে চোটগ্রস্ত। বিশ্বের সেরা তিন খেলোয়াড়ের একজন নেইমার। সে পরে ফিরলে তাকে নিয়ে আমাদের ভাবতে হবে।’

নেইমার অক্টোবরে আন্তর্জাতিক ম্যাচ খেলার সময় বাম হাঁটুতে চোট পেয়েছিলেন। আগামী আগস্টের আগে তার ফেরার সম্ভাবনা নেই। দরিভাল জানিয়েছেন, তিনি পরিপূর্ণ নেইমারকে পাওয়ার অপেক্ষায়। পাশাপাশি অতীতে ঘটে যাওয়া বিষয়টা যে বিচ্ছিন্ন একটা ঘটনা ছিল সেটাও তুলে ধরেন তিনি, ‘নেইমার ভীষণ গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। এখন তার পরিপূর্ণ ফিট হওয়ার অপেক্ষা। তবে তার সঙ্গে আমার কোনও সমস্যা নেই। সান্তোসে যা হয়েছে তা ছিল আমাদের কল্পনার বাইরে এবং অপ্রয়োজনীয়। সান্তোসের বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছিল। আমি সেটা সম্মানও করেছি। কিন্তু বিষয়টা নিয়ে আমাদের মাঝে কোনও সমস্যা ছিল না।’

/এফআইআর/    
সম্পর্কিত
নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি
ভিনিসিয়ুস-রাফিনহার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নেইমারকে: আনচেলত্তি
নেইমারকে ঘিরে উচ্ছ্বাস, বিশ্বকাপে রওনা দিলো ব্রাজিলও
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের