ব্রাজিলের জার্সি পেলেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ এপ্রিল ২০২৪, ১৫:৫৭ আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ১৬:২৯

পুরো বিশ্বের মতো ব্রাজিলিয়ান ফুটবলের অগণন ভক্ত রয়েছে বাংলাদেশেও। শুধু ফুটবল বিশ্বকাপের সময়ই নয়, সারা বছরই ব্রাজিলের জাতীয় ফুটবল দলের জার্সি চোখে পড়ে বাংলাদেশি অনেক ভক্তের গায়ে। সেই হলুদ-সবুজের চিরচেনা জার্সি উপহার পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘শেখ হাসিনা’ লেখা ব্রাজিলিয়ান দলের জার্সি প্রধানমন্ত্রীর হাতে ‍তুলে দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা।

ব্রাজিলিয়ান পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে তাদের জাতীয় দলের জার্সি উপহার পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা)

আজ সোমবার (৮ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন, দক্ষিণ আমেরিকার দেশ হিসেবে ব্রাজিল প্রথম ১৯৭৩ সালের ১৫ মে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়। এছাড়া তিনি বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ব্রাজিলের সহায়তা চেয়েছেন।

ব্রাজিলেরপররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরাকে নৌকার রেপ্লিকা উপহার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা)

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন। সূত্র: বাসস। 

আরও পড়ুন-

ব্রাজিলকে বাংলাদেশ থেকে সরাসরি তৈরি পোশাক আমদানির আহ্বান

জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী

ব্রাজিলে তৈরি পোশাকের শুল্কমুক্ত প্রবেশাধিকার চেয়েছে বাংলাদেশ

ব্রিকসে যোগ দিতে ব্রাজিলের সমর্থন চায় বাংলাদেশ, চায় বায়ো ফুয়েলও

ব্রাজিলের সঙ্গে সম্পর্কে যেসব বিষয়ে আগ্রহী বাংলাদেশ

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন, চারটি চুক্তির সম্ভাবনা

ব্রাজিল-আর্জেন্টিনার সঙ্গে সম্পর্ক বাড়াতে চায় সরকার

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
কলকাতায় আজ প্রথমবার মুখোমুখি ভারত-ব্রাজিল, ম্যাচ দেখবেন কোথায়?
এমন সংস্কৃতি তৈরি করবো, যেখানে সরকারি প্রতিষ্ঠান জনগণের সেবা করবে: প্রধানমন্ত্রী
পানামার সঙ্গে ড্র করা ভারতকে সমীহ করছে ব্রাজিল
সর্বশেষ খবর
প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভিটায় ইতিহাস ও প্রকৃতির হাতছানি
প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভিটায় ইতিহাস ও প্রকৃতির হাতছানি
এশীয় গাড়ি নির্মাতাদের দাপটে নিজেদের বাজারে পিছিয়ে পড়ছে মার্কিন কোম্পানিগুলো
এশীয় গাড়ি নির্মাতাদের দাপটে নিজেদের বাজারে পিছিয়ে পড়ছে মার্কিন কোম্পানিগুলো
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে 
জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে 
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ