পিএসজিকে শেষ ষোলোয় তুললেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক
২১ জানুয়ারি ২০২৪, ০৯:৩৩আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ০৯:৪১

কিলিয়ান এমবাপ্পের দল-বদল নিয়ে যতই আলোচনা থাকুক, দলের প্রতি নিজের দায়বদ্ধতার কথা যে মনে রাখেন সব সময় সেটার প্রমাণ ঠিকই দিয়ে যাচ্ছেন। ফ্রেঞ্চ কাপে তার জোড়া গোল ও দুই অ্যাসিস্টে ওরলিয়ান্সকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে পিএসজি। এই জয়ে আবার নিশ্চিত হয়েছে শেষ ষোলোর টিকিট।

প্রতিপক্ষ ওরলিয়ান্স মূলত তৃতীয় সারির দল। পুঁচকে দলের সামনে পিএসজি সহজেই গোল পায় ১৬ মিনিটে। ফরাসি সতীর্থ রান্দাল কোলো মুয়ানির বানিয়ে দেওয়া বলে জাল কাঁপান এমবাপ্পে। ৬২ মিনিটে দ্বিতীয় গোলটিতেও ছিল তার অবদান। প্রতিপক্ষের হ্যান্ডবলে পেনাল্টি পায় পিএসজি। সেখান থেকে এমবাপ্পে স্পট কিকে গোল করেছেন। জোড়া গোলে এই মৌসুমে ২৬ ম্যাচে ফরাসি তারকার গোল সংখ্যা দাঁড়িয়েছে ২৮। তাতে ক্লাবের হয়ে রেকর্ড গোলের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ২৪০। 

পরের দুটি গোল সতীর্থরা করলেও সেগুলো বানিয়ে দিতে অবদান ছিল তার। ৭২ মিনিটে এমবাপ্পের ক্রসে দলের তৃতীয় গোলটি করেছেন গনকালো রামোস। এর পর ৮৬ মিনিটে সান্ত্বনাসূচক গোলটি পায় ওরলিয়ান্স। গোলটি করেছেন নিকোলাস সেইন্ট-রফ। তাতেও লাভ হয়নি যদিও। পিএসজি ব্যবধান বাড়িয়ে নেয় ৮৮ মিনিটে। এমবাপ্পের পাস থেকে চতুর্থ গোলটি করেছেন বদলি মিডফিল্ডার সেনি মাইয়ুলু।

পুরো ম্যাচে আলো ছড়ালেও পিএসজি কোচ লুইস এনরিকের মতে, এসব এমবাপ্পের জন্য অতি সাধারণ পারফরম্যান্স, ‘আমরা এসবে অভ্যস্ত। কিলিয়ান এমবাপ্পের জন্য খুবই সাধারণ পারফর‌ম্যান্স।’ তবে প্রতিপক্ষের প্রতি সমীহ প্রকাশ করে তিনি বলেছেন, ‘এটা কঠিন ম্যাচ হতে পারতো। কারণ এটা এমন দল যারা নিচের ডিভিশনে খেলে অভ্যস্ত, কিন্তু ভালো ফুটবল খেলে। আমরা সহজভাবে নেলে বিষয়গুলো কঠিন হতে পারতো।’

/এফআইআর/ 
সম্পর্কিত
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এল ক্লাসিকোয় এমবাপ্পেকে পাওয়া নিয়ে শঙ্কা 
এমবাপ্পে ফেরায় সমস্যায় পড়েছে রিয়াল মাদ্রিদ? 
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের