লিগ কাপে চেলসির প্রতিপক্ষ লিভারপুল

স্পোর্টস ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৪, ১২:৫৭আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ১২:৫৭

জমজমাট হতে যাচ্ছে লিগ কাপের ফাইনাল। ২০২২ সালের ফাইনালের মতো এবারও শিরোপা মঞ্চে মুখোমুখি হচ্ছে চেলসি-লিভারপুল। সেমিফাইনালে বুধবার ফুলহ্যামের সঙ্গে ড্র করেও ফাইনালে নাম লিখিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল। 

মূলত দুই লেগের লড়াইয়ে ৩-২ গোলে এগিয়ে থাকাতে ড্র করাতেও সমস্যা হয়নি অল রেডদের। যা ৯বারের চ্যাম্পিয়নদের ১৪তম লিগ কাপ ফাইনাল। অথচ ১১ মিনিটে লুইস ডিয়াজের গোলে লিভারপুল সুবিধাজনক অবস্থানে ছিল অনেকক্ষণ। ৭৬ মিনিটে ইসা ডিওপের গোল দুশ্চিন্তার কারণ বাড়ায় তাদের। ফুলহ্যাম ভক্তদের আশান্বিতও করেছিল তা। শেষ পর্যন্ত প্রেস করে খেলেছে ফুলহ্যাম। দুর্ভাগ্য তাতেও গোল মেলেনি।   

স্বাভাবিকভাবেই প্রাণভোমরা মোহাম্মদ সালাহকে ছাড়া লিভারপুলকে খেলতে হচ্ছে। কমপক্ষে তিন থেকে চার সপ্তাহ হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে বাইরে থাকবেন তিনি। তাতে কিছুটা হলেও সমস্যায় পড়তে হচ্ছে তার দলকে। প্রথমার্ধেই যেমন কিছু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। 

শেষ পর্যন্ত ফাইনাল নিশ্চিত করতে পেরে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ ভীষণ আনন্দিত। তবে প্রতিপক্ষ চেলসিকে দেখে শিষ্যদের সতর্ক করেছেন এভাবে। কারণ গতবার পেনাল্টি শুটআউটে জিততে হয়েছিল তাদের, ‘চমৎকার। আমাদের আগেও অভিজ্ঞতা আছে তাদের বিপক্ষে খেলার। জানি কী হতে পারে। আবারও চেলসি.. কী অসাধারণ ব্যাপার! ছেলেদের বলেছি কোনও দল ট্রফির লড়াইয়ে নামলে কোনও কিছুকে হালকাভাবে না নিতে।’     

/এফআইআর/ 
সম্পর্কিত
লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাস্টন ভিলা 
বার্সাকে বিদায় করে সেমিতে অ্যাতলেতিকো
চ্যাম্পিয়ন্স লিগে আজ কি বার্সেলোনা লিভারপুলের প্রত্যাবর্তনের রাত?
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম