ঘরের মাঠে হারের পর বার্সা ছেড়ে যাওয়ার ঘোষণা জাভির

স্পোর্টস ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৪, ০৮:৪৪আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০৮:৫৪

জানুয়ারিতেই চাপের মুখে পড়ে যান বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেস। দলের একের পর এক হতাশাজনক ফলে সেটা বাড়তে থাকে আরও। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়ালের কাছে ৪-১ গোলে হার। তার পর বুধবার কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে অ্যাথলেটিক বিলবাওর কাছেও পরাজয় দেখতে হয়েছে। সর্বশেষ লা লিগায় ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে ৫-৩ গোলে বিধ্বস্ত হওয়ার পর এমন ঘোষণা ছাড়া আর কোনও সমাধান খুঁজে পাননি তিনি। তাই ম্যাচের পর জানিয়ে দিয়ছেন, মৌসুম শেষ হলেই ক্লাব ছেড়ে যাচ্ছেন। 

অথচ বেশ কিছুদিন আগে নতুন চুক্তিও সেরেছিলেন জাভি। ওই চুক্তি অনুসারে তার থাকার কথা ছিল ২০২৫ সাল পর্যন্ত। জাভি জানিয়েছেন, তিনি সিদ্ধান্তটা নিয়েছেন ভিয়ারিয়াল ম্যাচের পূর্বেই। সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমি জানাতে চাই, মৌসুমের পর আর বার্সার কোচ হিসেবে থাকবো না।’

ভিয়ারিয়ালের কাছে পরাজয়ে লিগে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে পয়েন্ট ব্যবধান ১০ হয়ে গেছে বার্সার। তাতে মৌসুমে দুই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর লিগেও পথহারা কাতালানরা। গত মৌসুমে ক্লাবকে শিরোপা এনে দিতে পারলেও সার্বিক ব্যর্থতায় সরে যাওয়াকেই সমাধান ভাবছেন জাভি, ‘বার্সা ভক্ত হিসেবে ক্লাবের স্বার্থের দিকটিকেই সবার আগে প্রাধান্য দিয়েছি। ফলে আমার মনে হয়েছে এটাই সঠিক সিদ্ধান্ত। এই ক্লাবের চেয়ে বড় কেউ নয় এবং আমি সব কিছু ছাপিয়ে এই ক্লাবের সমর্থক। আমি ক্লাবটিকে ভালোবাসি।’    

ভিয়ারিয়ালের কাছে পরাজয়টি আবার বার্সার জন্য লজ্জার! লা লিগায় ১৯৬৩ সালের পর এই প্রথম পাঁচ গোল হজম করেছে তারা। সেবার রিয়াল মাদ্রিদের কাছে দলটি ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছিল। বার্সার দুর্দশার প্রমাণ দিচ্ছে এই তথ্যও- ১৯৫১ সালের পর এবারই প্রথম টানা ম্যাচে চার গোল বা তার বেশি হজম করেছে তারা।

/এফআইআর/   
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের