সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশের সামনে শিরোপা ধরে রাখার মিশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২৪, ১৮:৫২আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ১৯:৪০

আগামী ২ ফেব্রুয়ারি কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হচ্ছে সাফ অনূর্ধ-১৯ নারী চ্যাম্পিয়নশিপ। যার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। ঘরের মাঠে আবারও একই টুর্নামেন্ট হতে যাওয়ায় লাল-সুবজদের সামনে এবার শিরোপা ধরে রাখার মিশন। 

সোমবার সংবাদ সম্মেলনে স্বাগতিক দলের অধিনায়ক ও কোচকেও মনে হলো ভীষণ আশাবাদী তারা। গত কয়েক মাস ধরে কাজ করা কোচ সাইফুল বারী টিটু বলেছেন, ‘আমাদের দল অনুশীলনের মধ্যে রয়েছে। সপ্তাহে একটি নিজেদের মধ্যে ম্যাচও হয়েছে। সব কিছু মিলিয়ে আমরা শিরোপা ধারে  রাখতে আশাবাদী।’ 

দলের অধিনায়ক আফইদা খন্দকার ফাইনালে খেলতে প্রথম ম্যাচকে টার্গেট করেছেন, ‘টুর্নামেন্টের প্রথম ম্যাচ সব সময় গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে জিতে আমরা ফাইনালের পথে থাকতে চাই।’

২ ফেব্রুয়ারি স্বাগতিকরা নেপালের মুখোমুখি হবে সন্ধ্যা ৭টায়। দলের অধিনায়ক দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেছেন, ‘সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সমর্থন দেবেন। যাতে আমরা আপনাদেরকে খুশি করতে পারি।’

টুর্নামেন্টে মাত্র চার দল অংশগ্রহণ করছে। বাংলাদপশ, ভারত, নেপাল ও ভুটান। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতি দল তিনটি করে ম্যাচ খেলবে। তিন ম্যাচের পর শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। টুর্নামেন্টটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করেছেন কোচ টিটু, ‘নেপাল ও ভারত এখানে অংশগ্রহণ করছে, ফলে অবশ্যই এটা তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। মাত্র তিনটি ম্যাচ হওয়ায় প্রতিদ্বন্দ্বিতার মাত্রা আরও বেশি।’ 

কোচ টিটুর কাছে নতুন-পুরনো মিলিয়ে দলটি বেশ ভারসাম্যপূর্ণই, ‘সিনিয়র দলের মতো এরাও প্রায় সবাই এক সঙ্গে রয়েছে অনেক দিন। দলের মধ্যে বোঝাপড়াও ভালো।’

বাংলাদেশের ম্যাচ

২ ফেব্রুয়ারি- বাংলাদেশ বনাম নেপাল
৪ ফেব্রুয়ারি- বাংলাদেশ বনাম ভারত
৬ ফেব্রুয়ারি- বাংলাদেশ বনাম ভুটান
৮ ফেব্রুয়ারি - ফাইনাল

**বাংলাদেশের প্রতিটি ম্যাচ সন্ধ্যা ৭টায় 
**ভেন্যু:  কমলাপুর স্টেডিয়াম

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের