বাংলাদেশে ভাগ্য সুপ্রসন্ন হলো না মেসিডোনিয়ান কোচের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২৪, ১১:৫৩আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১৪:৩১

মালদ্বীপের ক্লাবে কাজ করার অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশের শেখ জামাল ধানমন্ডি ক্লাবে এসেছিলেন মার্জান সেকুলোভস্কি। কিন্তু দুর্ভাগ্য মেসিডোনিয়ান কোচের। এই মৌসুমে প্রায় আড়াই মাসের বেশি ঢাকায় অবস্থান করে কাজ করতে পারেননি। অবশেষে পারিবারিক কারণে শেখ জামালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হয়েছে। ক্লাব সূত্রে জানা গেছে এমনই তথ্য। 

এই মৌসুমে স্বাধীনতা কাপে মাত্র দুটি ম্যাচে ডাগ আউটে দাঁড়াতে পেরেছিলেন ৫০ বছর বয়সী কোচ। এরপরই দেশে ফিরে যেতে হয়েছে। দীর্ঘমেয়াদে ছুটি শেষে আর ঢাকায় ফেরা সম্ভব হচ্ছে না। ক্লাব ও কোচের মধ্যে সমঝোতার মাধ্যমে অবশেষে সম্পর্ক ছিন্ন হয়েছে।

তার জায়গায় সহকারী কোচ জাতীয় দলের সাবেক স্ট্রাইকার সাইফুর রহমান মনি আপাতত দায়িত্বে আছেন। তবে হেড কোচ হিসেবে দেশের আরেক এএফসি প্রো লাইসেন্সধারী কোচ জুলফিকার মাহমুদ মিন্টুকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রিমিয়ার লিগে শেখ জামাল ৫ ম্যাচে দুই জয় ও তিন হারে ৬ পয়েন্ট নিয়ে ৫ স্থানে আছে।

/টিএ/ইউএস/
সম্পর্কিত
আর্জেন্টিনা-ব্রাজিলের জার্সি কেন ছাড়লো শেখ জামাল?
কলিনদ্রেস-নোরাহ’র গোলে শেখ জামালকে হারালো আবাহনী
৫ গোলের রোমাঞ্চকর ম্যাচে জামালের জয়
সর্বশেষ খবর
উপজেলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ প্রশ্নে হাইকোর্টের রুল
উপজেলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ প্রশ্নে হাইকোর্টের রুল
ভারতের সঙ্গে জ্বালানি সহযোগিতা নিয়ে বৈঠক
ভারতের সঙ্গে জ্বালানি সহযোগিতা নিয়ে বৈঠক
৩০ বছর আগের হত্যা মামলা থেকে খালাস পেলেন ৪ আসামি
৩০ বছর আগের হত্যা মামলা থেকে খালাস পেলেন ৪ আসামি
এবার কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, জামায়াতের আরেক সভাপতি বহিষ্কার
এবার কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, জামায়াতের আরেক সভাপতি বহিষ্কার
সর্বাধিক পঠিত
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিললো মৃত্যুতে
আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিললো মৃত্যুতে
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন