ভারতকে প্রথমার্ধে গোল দিতে পারেনি বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০১আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১৬

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ রবিবারও সমর্থকরা এসেছিলেন ভুভুজেলাসহ নানান সাজে। ম্যাচের প্রথমার্ধে ভালোই উৎসাহ দিয়ে যাচ্ছিলেন। তবে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে শক্তিশালী ভারতের বিপক্ষে প্রথমার্ধে গোল দিতে পারেনি বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। বিরতির আগে দুই দলই গোলশূন্য স্কোরলাইন রেখে ড্রেসিংরুমে গেছে।

কৃত্রিম আলোতে শুরু থেকে স্বাগতিকদের ওপর চড়াও হতে থাকে ভারত। হাইলাইন ডিফেন্স করে খেলার চেষ্টা ছিল। লিন্ডা-নেহারা লাল-সবুজের রক্ষণ ভেদ করার চেষ্টা করেছে বারবারই। কিন্তু সফল হতে পারেনি। বিপরীতে বাংলাদেশ প্রতি আক্রমণে উঠে খেলে গোল করতে সক্ষম হয়নি।

ম্যাচ ঘড়ির ৯ মিনিটে ভারত সুযোগ পায়। সুলান জানা বক্সের ভেতরে বল পেয়ে লক্ষ্যভেদ করতে পারেননি। তার আগেই জটলা থেকে ক্লিয়ার করেন স্বাগতিকদের এক ডিফেন্ডার।

তিন মিনিট পর নেহার বক্সের বাইরে থেকে নেওয়া শট গোলকিপার স্বর্ণারানী মন্ডল বাঁ দিকে ঝাঁপিয়ে বলের দিক পরিবর্তন করে গোল বাঁচান। বাংলাদেশ ফাঁকে ফাঁকে আক্রমণ শানাতে চেষ্টা করেছে।

৩৭ মিনিটে বাংলাদেশের সামনে সুযোগ আসে। তবে সুরমা জান্নাতের হেড অনেক দূর দিয়ে গিয়ে সমর্থকদের হতাশ করে।

৪৪ মিনিটে আবার ভারতের নেহা বক্সে ঢুকে কোনাকুনি শট নিলেও তা সরাসরি গোলকিপারের হাতে জমা পড়ে।

একটু পর একই দলের লিন্ডার শট ক্রসবারের ওপর দিয়ে যায়।

যোগ করা সময়ে বাংলাদেশ গোল পেতে পারতো। আফঈদার ফ্রি-কিক অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে গিয়ে গোল হয়নি।

এখন বিরতির পর লড়াইয়ের বাকি অংশ দেখার অপেক্ষা।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের