ভারতের কোচের প্রশংসা পেয়েছেন বাংলাদেশের মেয়েরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৫৭আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৫৭

শেষ মুহূর্তে গোল হজম করে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের কাছে হেরেছে ভারত। সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে লিগ পর্বে স্বাগতিকদের কাছে হেরেও অখুশি নন ভারতের কোচ শুক্লা দত্ত। তবে সাগরিকা-আফঈদাদের প্রশংসাও করছেন অবলীলায়। 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভারতের কোচ শুক্লা দত্ত বলেন, ‘আমি খুশি আমার দলের মেয়েদের পারফরম্যান্সে, আজ হয়নি। পরের ম্যাচে দেখবো। এখানে তিনটি দলই সেরা। আমি চেয়েছি একটা একটা করে ওভারকাম করতে। আজ শেষ মিনিটে গোল খেয়েছি ঠিকই, কিন্তু আমি জিততে চেয়েছিলাম। আসলে বাংলাদেশ খুব ভালো খেলেছে। সুযোগ পেয়েছি আমরাও কিন্তু কাজে লাগাতে পারিনি।’

ম্যাচ হেরে ঠিক হতাশা প্রকাশ না করে অন্যভাবে উত্তর দিয়েছেন কোচ, ‘হারে হতাশা বলবো না, ওরা লোড নিয়েছে। তাছাড়া গোলটা হঠাৎ করে হয়েছে। আমি বারবারই বলেছি— বলটা ডিপ হবে, পেছনে চলে আসবে। আমার কথা ওরা শুনতে পায়নি। এত আওয়াজ, বাদ্যি বাজছে, ব্যান্ড বাজছে। এর জন্য হয়তো শুনতে পায়নি। বারবার বলেছি, হিন্দিতে বলেছি। আমি তো বাংলায় কথা বলি সাধারণত। এত আওয়াজ, ওরা বুঝতেই পারছে না। তারপর আমাকে হিন্দিতে বলতে হচ্ছে। আমি বাঙালি, আসলে ভাষাগত সমস্যা ছিল।’

বিশ্বকাপে অনূর্ধ্ব-১৭ দলের ৪ জন খেলেছে এই টুর্নামেন্টে। ওরা একাদশে ছিল আজ। বাংলাদেশের বিপক্ষে অলআউট খেলার পরিকল্পনা করে সফল হতে পারেনি ভারত। কোচ বলেছেন, ‘বাংলাদেশের কাউকে নিয়ে আমার কোনও প্লান ছিল না। পারসোনালি কাউকে ধরবো আটকাবো। এসব ভাবিনি। অলআউট খেলবো বলে ঠিক করেছি। বাংলাদেশের প্রত্যেকে ভালো খেলেছে।’

তিনি বলেন, ‘ভারতে যখন গোল পায় না, তখন বলবো এটা পুরো টিমের ব্যর্থতা। প্রথমার্ধে যে এনার্জি ছিল, সেটা সেকেন্ড হাফেও ছিল। ছিল একই পরিকল্পনা। আমাদের মেয়েরা কনফিডেন্স হারায়নি। ম্যাচটা ড্রয়ের দিকেই যাচ্ছিল। হঠাৎ গোল হলো, আদারওয়াইজ ম্যাচ এমন হতো না।’

/টিএ/ইউএস/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি