হংকংয়ে মেসিকে খেলাতে না পারায় মায়ামির দুঃখ প্রকাশ

স্পোর্টস ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৩০আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৩০

হংকং কাঁপছিল লিওনেল মেসি জ্বরে। ফুটবল নিয়ে তার জাদু দেখতে রবিবার হংকং স্টেডিয়ামে চড়া দামে টিকিট কিনে হাজির হয়েছিলেন হাজার হাজার দর্শক। কিন্তু তারা হতাশা আর ক্ষোভ নিয়ে মাঠ ছেড়েছেন। ইনজুরির কারণে আর্জেন্টাইন ফরোয়ার্ড খেলেননি। হুট করে মেসিকে না খেলানোর সিদ্ধান্তে ক্ষোভ উগরে দেন ফুটবলপ্রেমীরা। প্রায় এক সপ্তাহ পর এনিয়ে দুঃখ প্রকাশ করেছে ইন্টার মায়ামি। একই সঙ্গে এমএলএস ক্লাব জানিয়েছে, সিদ্ধান্তটা ছিল অপরিহার্য।

ম্যাচের দিন হংকং স্টেডিয়ামে ৪০ হাজার দর্শকের সামনে মেসিকে ওয়ার্মআপও করতে দেখা যায়নি। পরে মেডিক্যাল স্টাফরা সিদ্ধান্ত নেন, তাকে ও লুইস সুয়ারেজকে খেলানো অনেক বেশি ঝুঁকি হবে।

পুরো মৌসুমে দুজনকে ফিট পেতে তাদের ছাড়াই দল সাজায় মায়ামি। বৃহস্পতিবার এক বিবৃতিতে ক্লাবটি জানায়, ‘আমাদের সর্বোচ্চ ইচ্ছা ছিল। রবিবারের ম্যাচে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের অনুপস্থিতি হতাশা ছড়িয়েছে আমরা বুঝতে পারছি। দুই খেলোয়াড় অংশ নিতে না পারায় আমরা দুঃখ প্রকাশ করছি।’

তারা ব্যাখ্যা দিয়েছে, ‘আমরা স্বীকার করছি শেষ মুহূর্তের সিদ্ধান্ত আমাদের হংকং সমর্থক ও ইভেন্ট প্রমোটার টাটলার এশিয়াকে হতাশ করেছে। তবে অপরিহার্যভাবে একটা কথা বলতে হচ্ছে, এই সুন্দর খেলায় চোট একটি দুর্ভাগ্যজনক অংশ এবং আমাদের খেলোয়াড়দের স্বাস্থ্য সবার আগে।’

হংকংয়ে না খেললেও তিন দিন পর টোকিওতে জে-লিগ দল ভিসেল কোবের বিপক্ষে ৬০তম মিনিটে বদলি নেমেছিলেন মেসি। গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে মায়ামির হারের ম্যাচে দুটো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি আটবারের ব্যালন ডি’অর জয়ী।  

/এফএইচএম/
সম্পর্কিত
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
শিরোপা রক্ষার অভিযানে কানসাসে আর্জেন্টিনা, বাড়ানো হয়েছে নিরাপত্তা
সর্বশেষ খবর
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম