ইসরায়েলকে নিষিদ্ধ করতে ফিফাকে ইরানের অনুরোধ

স্পোর্টস ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০৩আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০৩

ফিলিস্তিনের গাজায় প্রতিদিন মৃত্যুর মিছিল লম্বা হচ্ছে। ইসরায়েলের আগ্রাসনে প্রাণ হারাচ্ছেন শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধরা। ইসরায়েলের এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছেন বিশ্ব নেতারা। এবার ফুটবলেও ইসরায়েলকে নিষিদ্ধ করতে ফিফার কাছে দাবি জানালো ইরান।

ইরানিয়ান ফুটবল ফেডারেশন তাদের ওয়েবসাইটে এই আহ্বান জানায়। ফুটবল সংশ্লিষ্ট সব ধরনের কর্মকাণ্ড থেকে ইসরায়েলি ফেডারেশনকে ‘সম্পূর্ণরূপে বহিষ্কার’ করতে ফিফাকে অনুরোধ করেছে। 

ফিফাকে দ্রুত গুরুতর পদক্ষেপ নিতে বলেছে ইরানের ফেডারেশন। একই সঙ্গে ইসরায়েলের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এর সদস্য অ্যাসোসিয়েশনগুলোকে এগিয়ে আসার আহ্বান করেছে তারা। এছাড়া গাজায় অসহায় মানুষদের পাশে দাঁড়াতে খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ ও চিকিৎসার সরঞ্জাম সরবরাহের ব্যবস্থা নিতে আর্জি জানিয়েছে।

গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালালে পাল্টা জবাব হিসেবে তারা গাজায় যুদ্ধ শুরু করে। স্থলপথ ও আকাশপথে তারা হামলা করছে। এখন পর্যন্ত প্রায় ২৮ হাজার মানুষ মারা গেছে বলে মিডিয়ার খবর।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি