সকালে জেনে দুপুরে দুটি পুরস্কার নিলেন সাগরিকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৪আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪৭

গত ৮ ফেব্রুয়ারি শেষ হওয়া সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নাটকীয়তা শেষে যৌথভাবে বাংলাদেশ ও ভারতকে চ্যাম্পিয়ন করা হয়েছিল। টস করে প্রথমে ম্যাচ কমিশনার ভারতকে চ্যাম্পিয়ন করলে বেঁকে বসে বাংলাদেশ। পরে আবার টাইব্রেকারের সিদ্ধান্ত নিলে ভারত মাঠ ছেড়ে চলে যায়। শেষ পর্যন্ত দুই দলকেই বিজয়ী ঘোষণা করা হয়। এই নেতিবাচক ঘটনা পাশ কাটিয়ে পুরো টুর্নামেন্টে আলোচিত ছিলেন মোসাম্মৎ সাগরিকা। স্বীকৃতিও পেলেন টুর্নামেন্ট শেষ হওয়ার ১০ দিন পর, সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের এই ফরোয়ার্ড।

সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়ে সাগরিকা বলেন, 'ভালো লাগছে। আমি দুটি পুরস্কার পেয়েছি। আমি জানতাম না আমি পুরস্কার পাবো। আজ সকালে শুনেছি।'

এবারের আসরে চার গোল করে আলো ছড়ান সাগরিকা, যা যৌথভাবে সর্বোচ্চ। ঢাকায় বাফুফে কার্যালয়ে দুপুরে এক অনুষ্ঠানে তার হাতে তুলে দেওয়া হয় সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতার ট্রফি। একই সঙ্গে বাংলাদেশ দলকে দেওয়া হয় যুগ্ম চ্যাম্পিয়নের ট্রফি। আসল ট্রফি ভারত নিয়ে গেলে নতুন করে সেটি বানিয়ে দেওয়া হয়েছে স্বাগতিক দলকে।

নেপালের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচেই জোড়া গোল করেন সাগরিকা। পরে ভারতকে ১-০ গোলে হারাতেও জালের দেখা পান তিনি। ফাইনালে যখন বাংলাদেশ হারের সামনে, তখন শেষ মুহূর্তে তার গোলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ১১-১১ তে সমতা ছিল। তারপরই চ্যাম্পিয়ন ঘোষণা নিয়ে শুরু হয় নাটকীয়তা।

চ্যাম্পিয়নের ট্রফি পেলো বাংলাদেশ

বাংলাদেশের চারটি ম্যাচের তিনটিতে ৪ গোল সাগরিকার। সব গোলই ছিল দৃষ্টিনন্দন। সাগরিকার বড় গুণ হলো ঠান্ডা মাথায় দারুণ ফিনিশিং করতে পারেন। প্রতিপক্ষের বক্সে গিয়ে খেই হারান না। যতই চাপ থাকুক না কেন, ফিনিশিংটা তার চমৎকার।

এই প্রথমবার ক্যারিয়ারে আন্তর্জাতিক শিরোপা জেতা  কোচ সাইফুল বারী টিটুর প্রশংসাও করেছিলেন সাগরিকা, ‘ও তো মেধাবী ফুটবলার। ওর যেমন রানিং রয়েছে, তেমনি আবার নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা কম নয়। সবচেয়ে বড় বিষয় হলো ঠান্ডা মাথায় দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। ওর গোলগুলো দেখবেন, সবগুলোতেই দারুণ ফিনিশিং। যদিও ওর শারীরিক গঠন কিংবা পায়ের পেশী সেভাবে গড়ে ওঠেনি। তারপরও যা গুণ আছে তা কম নয়। আমার মনে হয় ও বাংলাদেশের ভবিষ্যৎ তারকা হবে।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের