মেসি বললেন হংকংয়ে না খেলার কারণ রাজনৈতিক নয়

স্পোর্টস ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩২আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৮

হংকংয়ে লিওনেল মেসির ম্যাচ না খেলা নিয়ে অসন্তোষ এখনও চলমান। সেটি প্রশমনে সর্বোচ্চ চেষ্টাই করছেন কাতার বিশ্বকাপ জয়ী। সেখানকার মানুষকে পরিস্থিতি বোঝাতে এবার চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবোতে ভিডিও পোস্টে সব কিছুর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। আর্জেন্টাইন অধিনায়ক আবারও জোর দিয়ে বলেছেন, ইনজুরির কারণেই সেই ম্যাচে খেলতে নামেননি তিনি। এখানে ইচ্ছাকৃত কোনও কিছু ঘটেনি।

ভিডিও পোস্টে মেসি বলেছেন, ইন্টার মায়ামির হয়ে প্রীতি ম্যাচটিতে না খেলার কারণ রাজনৈতিক ছিল না। যদি এমন কিছু হতো তাহলে হংকংয়ে তিনি সফর করতেন না, ‘সবাই জানে আমি সব ম্যাচ খেলতে চাই। সব ম্যাচেই থাকতে চাই।’

৪ ফেব্রুয়ারি হংকং একাদশের বিপক্ষে মায়ামির ৪-১ গোলে জেতা ম্যাচে মেসি মাঠে না নামলেও বেঞ্চে বসেছিলেন। অথচ মেসির খেলা এক ঝলক দেখার জন্য টিকিট বিক্রি হয়েছে গণহারে। সেটি না হওয়ায় মাঠেই দুয়ো দেন স্বাগতিক দর্শকরা। তাৎক্ষণিক টিকিটের পয়সাও চেয়েছেন তারা। অবশ্য এমন ক্ষোভের কারণও আছে। অনেকে আধা-স্বায়ত্তশাসিত চীনা অঞ্চলটিতে দূরবর্তী অঞ্চল থেকেও দীর্ঘ ভ্রমণ করে এসেছিলেন।     

ওই ঘটনার পর অসন্তোষ এখনও কমেনি। হাংজু ও বেইজিংয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এই কারণে মার্চে আর্জেন্টিনার নির্ধারিত ম্যাচ আয়োজন করবে না তারা। পরিস্থিতি আর যাতে জটিল না হয় সে কারণেই মেসি নতুন করে ভিডিও পোস্টের মাধ্যমে হাজির হয়ে বলেছেন, ‘হংকংয়ের ম্যাচের পর অনেক কিছু পড়েছি এবং শুনেছি। আমি এই ভিডিও রেকর্ড করে আপনাদের সামনে সত্যটাই তুলে ধরতে চাই। যাতে কেউ মিথ্যাটা না পড়ে। শুনেছি লোকজন বলছে আমি রাজনৈতিক কারণে সেখানে খেলিনি। আরও অনেক কিছু বলেছে যেগুলো সম্পূর্ণ মিথ্যা।’

তার পর তিনি আরও বলেছেন, ‘এমন কিছু হলে আমি জাপান কিংবা চীনে সফরই করতাম না। যা আগেও অনেকবার করেছি। আমার ক্যারিয়ারের শুরু থেকেই চীনের সঙ্গে ঘনিষ্ঠ ও বিশেষ সম্পর্ক বজায় থেকেছে।’

তার পর চোটের কথা উল্লেখ করে আরও বলেছেন, ‘সংবাদ সম্মেলনেই আমি বলেছি আমার পেশীতে চোট ছিল। সেই কারণে সৌদি আরবে প্রথম ম্যাচ খেলিনি। দ্বিতীয় ম্যাচে খেলার চেষ্টা করেছি। কিন্তু তাতে সমস্যাটা আরও জটিল হয়ে পড়ে। তার পর হংকংয়ে খেলার আগের দিন অনুশীলন করেছি। কারণ, অনেকে আমার অনুশীলন দেখার জন্য এসেছিলেন। এর কিছুদিন পর হালকা ভালোবোধ করায় জাপানে কিছু সময় খেলেছি ফিটেনস অনুযায়ী প্রস্তুতি নেওয়ার জন্য। কারণ আমার ছন্দে ফেরা প্রয়োজন।’

/এফআইআর/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের