ধর্ষণের অপরাধে আলভেসের সাড়ে চার বছরের জেল

স্পোর্টস ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪২আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০২

ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ব্রাজিলের সাবেক ফুটবলার দানি আলভেস। তাকে সাড়ে চার বছরের কারাদণ্ড দিয়েছেন কাতালুনিয়ার শীর্ষ আদালত। পাশাপাশি ভুক্তোভোগীকে দেড় লাখ ইউরো প্রদানের আদেশও দেওয়া হয়েছে।

বার্সালোনার আদালত বিবৃতিতে বলেছে, ‘এটা প্রমাণিত যে শারীরিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ভুক্তোভোগী কোনও সম্মতি দেননি। বাদীর সাক্ষ্যের পাশাপাশি তার করা ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে।’

আলভেসের বিরুদ্ধে অভিযোগ ছিল বার্সেলোনায় নাইট ক্লাবে এক তরুণীকে ধর্ষণ করেছেন। আদালতে আলভেস বলেছেন, তাদের মাঝে যা হয়েছে সেটা ছিল পুরোপুরি সম্মতিমূলক। ধর্ষণের অভিযোগের পর ৪০ বছর বয়সী গ্রেফতার হন ২০২৩ সালের জানুয়ারি মাসে। তার পর থেকে জেলেই বন্দী ছিলেন। এর মাঝে জামিনের আবেদন হলেও পালিয়ে যাওয়ার শঙ্কায় নাকচ করে দেওয়া হয় তা।

সর্বশেষ মামলার বিচার কাজ শেষ হয় এই মাসে। কিন্তু বিচার কাজ শুরুর আগে পঞ্চমবারের মতো তথ্য পরিবর্তন করেন ব্রাজিলিয়ান তারকা।   

প্রথমে দাবি করেন, তিনি ভুক্তভোগীকে চিনতেন না। পরে বলেছেন, ক্লাবের বাথরুমে তার সঙ্গে পরিচয় এবং কিছুই হয়নি। যখন বায়োলজিক্যাল প্রমাণের মুখোমুখি হন তখন নিজের ভাষ্য আবারও পরিবর্তন করেন। তখনও শারীরিক সম্পর্কের কথা পুরোপুরি স্বীকার করেননি। 

তার পর গত এপ্রিলে বায়োলজিক্যাল পরীক্ষার ফল এলে আলভেস প্রথমবার স্বীকার করেন যে, ভুক্তভোগীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন তিনি। আরও জানান, স্ত্রীর কথা ভেবে শুরুতে মিথ্যা বলেছেন।     

ভুক্তভোগী ওই নারী রাষ্ট্র পক্ষের কৌঁসুলিদের বলেছেন, তিনি আলভেসের সঙ্গে নাচছিলেন এবং স্বেচ্ছায় একটি বাথরুমে গিয়েছিলেন। পরে অবশ্য তিনি বের হতে চাইলেও আলভেস তাকে সেটা করতে দেননি। তখন তাকে চড়, নির্যাতনসহ ধর্ষণ করেছেন।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের