বার্সা ছাড়ার সিদ্ধান্ত নিয়ে অনুশোচনায় ভুগছেন না জাভি

স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪১আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪১

চলমান মৌসুমটা ভালো যাচ্ছিলো না বার্সেলোনার। ব্যর্থতার দায় কাঁধে নিয়ে তাই এই মৌসুম শেষেই বিদায়ের কথা জানিয়ে দিয়েছেন। সিদ্ধান্তের পরই দেখা গেলো তার অধীনে মোটামুটি দিশা পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। লা লিগায় গেটাফেকে ৪-০ গোলে বিধ্বস্ত করায় সম্ভাব্য ১৫ পয়েন্টের মধ্যে পেয়েছে ১৩ পয়েন্ট। তার পরেও কোচ জাভি হার্নান্দেস জানালেন, নিজের বিদায়ের ঘোষণা নিয়ে কোনও ধরনের অনুশোচনায় ভুগছেন না তিনি।

গেটাফের বিপক্ষে দারুণ পারফরম্যান্সে দ্বিতীয়ার্ধে জাভির নাম ধরে বার্সা সমর্থকরা স্লোগানও দিয়েছেন। তার পরেই সংবাদ মাধ্যমে পূর্বের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ছুটে এলে তিনি বলেছেন, ‘না এমনটা মনে হচ্ছে না। বরং উল্টোটা মনে হচ্ছে।’

নিজের করা সিদ্ধান্তকে সঠিক উল্লেখ করে তিনি বলেছেন, ‘আমার মনে হয় এটা সঠিক সিদ্ধান্ত। ঘোষণার পর দেখা গেছে দলটা আরও এগিয়েছে। খেলোয়াড়রাও দেখিয়েছে তাদের অবস্থানটা কোথায়। আগের ম্যাচেও।’

দর্শকদের সমর্থন নিয়ে তার কথা, ‘আমি কৃতজ্ঞ যে দর্শকরা আমার নামে স্লোগান দিয়েছে। কিন্তু এখনও মনে করি আমার সিদ্ধান্ত ক্লাবের জন্য সঠিক ছিল। দর্শকরা সব সময় হৃদয় থেকে আমার পাশে ছিল। আমি সেটা স্বীকার করি।’

/এফআইআর/  
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি