মেসির শেষ মুহূর্তের গোলে হার এড়ালো মায়ামি

স্পোর্টস ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৪আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৪

লিওনেল মেসি ও ইন্টার মায়ামিকে হারানো থেকে পাঁচ মিনিট দূরে ছিল লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি। কিন্তু ত্রাতা হয়ে এলেন এলএমটেন। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ডের জন্য ওই সময়টুকুই যথেষ্ট ছিল। ম্যাচের ৯২তম মিনিটে গোল করে মায়ামিকে বাঁচালেন আটবারের ব্যালন ডি’অর জয়ী।

রবিবার রাতে লস অ্যাঞ্জেলসে গ্যালাক্সির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে মায়ামি। সল্ট লেকের বিপক্ষে এমএলস মৌসুমের প্রথম ম্যাচে দুটি গোল করিয়ে দলকে জেতান মেসি। এবার নিজেই করলেন গোল।

পুরো ৯০ মিনিট মায়ামির জন্য ছিল হতাশার। দ্বিতীয় ম্যাচে মৌসুমের প্রথম হারের শঙ্কায় পড়েছিল তারা। মেসির গোলখরাও বেড়ে দাঁড়াচ্ছিল দুই ম্যাচে। কিন্তু দীর্ঘদিনের বন্ধু ও সাবেক বার্সা সতীর্থ জর্দি আলবার সঙ্গে পাস অদলবদল করে বক্সে ঢুকে বাঁ পায়ের শটে জাল কাঁপান ৩৬ বছর বয়সী ফরোয়ার্ড।

গ্যালাক্সির দেজান জোভেলজিস ৭৫তম মিনিটে দূরের পোস্টে থাকা সতীর্থের বাড়ানো পাসে গোলমুখ খুলেছিলেন। তার আগে রিকুই পুইগ ১৩ মিনিটে পেনাল্টি মিস করলে মায়ামি বড় বাঁচা বেঁচে যায়। তাদের গোলকিপার ড্রেক ক্যালেন্ডার বেশ কয়েকটি শট ঠেকিয়ে দলকে রক্ষা করেন।

/এফএইচএম/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি