নাইজেরিয়া নয়, কোস্টারিকার সঙ্গে খেলবে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৫আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৫

আগামী মার্চে আর্জেন্টিনার প্রীতি ম্যাচ নিয়ে একের পর এক সমস্যা সামনে আসছে। ইন্টার মায়ামির হয়ে হংকংয়ে লিওনেল মেসি না খেলায় আলবিসেলেস্তের দুটি প্রীতি ম্যাচ আয়োজনে নারাজি জানায় চীন। অবশ্য যুক্তরাষ্ট্র এই দুটি ম্যাচ আয়োজনের ব্যবস্থা নিয়েছে। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ পাল্টে গেলো।

দুটি ম্যাচের প্রথমটি নাইজেরিয়ার সঙ্গে খেলার কথা ছিল আর্জেন্টিনার। সুপার ঈগলরা এই ম্যাচ খেলতে পারছে না। বুধবার এএফএ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ঘোষণা দিয়েছে, কোস্টারিকা খেলবে নাইজেরিয়ার পরিবর্তে।

নাইজেরিয়ান দলের সরে দাঁড়ানোর কারণও জানিয়েছে আর্জেন্টিনার ফুটবল সংস্থা। ভিসা জটিলতার কারণে যুক্তরাষ্ট্রে যাওয়া হচ্ছে না আফ্রিকান জায়ান্টদের।

আগামী ২২ মার্চ ফিলাডেলফিয়ায় এল সালভাদরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কোস্টারিকার বিপক্ষে পরের ম্যাচ খেলবে ২৬ মার্চ লস অ্যাঞ্জেলসে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের