স্প্যানিশ কোচের মতে, জামালের এখনও অনেক কিছু দেওয়ার আছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৪আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৪

আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দা মায়োর সঙ্গে জামাল ভূঁইয়ার চুক্তিটি শেষ হয়ে গেছে। দেশের অন্যতম ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেডের হয়ে এবার মাঠ মাতানোর অপেক্ষায় ৩৩ বছর বয়সী মিডফিল্ডার। 
আর্জেন্টিনায় খেলতে গেলেও জামাল সব সময় খেলার মধ্যে ছিলেন না। তাই বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে তার জায়গা নিয়ে প্রশ্ন উঠেছে। কাবরেরা অবশ্য জামালের বিষয়ে ভীষণ ইতিবাচক।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে কোচ জামালের ঢাল হয়ে বলেছেন, ‘যে দেশটিতে (আর্জেন্টিনা) খেলতো, তাদের সিদ্ধান্তের কারণে জামাল ভূঁইয়া খেলার মধ্যে ছিল না। আমি খুব ভালোভাবে জানি যে, সে সোল দে মায়োতে অনুশীলনের মধ্যে ছিল এবং তাদের হয়ে প্রীতি ম্যাচগুলো খেলেছে। আমি জানি সে ফিট আছে। নিশ্চিতভাবেই প্রতিযোগিতামূলক ম্যাচ না খেলার কমতিটুকু রয়েছে, কিন্তু সেটা আর্জেন্টিনার লিগের পরিস্থিতির কারণে।’

জামালের যে এখনও অনেক কিছু দেওয়ার আছে- সেটি জোর দিয়ে বলেছেন স্প্যানিশ কোচ, ‘আমি মনে করি, জামাল এখনও অধিনায়ক এবং অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে জাতীয় দলকে অনেক কিছু দিতে পারে। এই তালিকায় তাকে রাখা নিয়ে আমাদের কোনো সংশয় ছিল না। ম্যাচ টাইমের চেয়ে আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে, আপনি কোন ধরনের অধিনায়ক। আপনি কীভাবে মাঠে দলকে নেতৃত্ব দিচ্ছেন, কীভাবে দলের সামনে উদাহরণ তৈরি করছেন; এগুলোই গুরুত্বপূর্ণ। দলে তরুণ অনেক খেলোয়াড় আছে এবং আমি আগেও বলেছি, সে তাদের জন্য অনুসরণ করার মতো ভালো উদাহরণ।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
জামালদের স্বাধীনতা বেশি দিচ্ছেন ডুলি 
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী