বুন্দেসলিগায় হ্যাটট্রিকের যে রেকর্ড গড়েছেন কেইন

স্পোর্টস ডেস্ক 
১০ মার্চ ২০২৪, ১৩:০২আপডেট : ১০ মার্চ ২০২৪, ১৩:০২

বুন্দেসলিগায় অভিষেক মৌসুমেই অনন্য কীর্তি গড়ে ইতিহাস রচনা করেছেন বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন। মেইঞ্জকে ৮-১ গোলে বিধ্বস্ত করার রাতে হ্যাটট্রিক করেছেন তিনি। তাতে অভিষেক মৌসুমেই চার হ্যাটট্রিকের নজির গড়েছেন এই ইংলিশ স্ট্রাইকার। যা জার্মান লিগে করতে পারেনি আর কেউ! 

গোল উৎসব করে শীর্ষে থাকা বেয়ার লেভারকুসেনের সঙ্গে পয়েন্ট ব্যবধানও তারা কমিয়ে এনেছে। ২৪ ম্যাচে ৬৪ পয়েন্ট লেভারকুসেনের। দুইয়ে থাকা বায়ার্নের সংগ্রহ এখন ৫৭।

শুধু হ্যাটট্রিকেরই রেকর্ড গড়েননি কেইন। বুন্দেস লিগায় অভিষেক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডে ভাগও বসিয়েছেন। তার গোল সংখ্যা এখন ৩০। 

ম্যাচে কেইন গোলের দেখা পান ১৩ মিনিটে। সাত মিনিট পর কেনের প্রচেষ্টায় ব্যবধান বাড়িয়ে নেন লিওন গোরেৎজকা। ৩১ মিনিটে মেইঞ্জের হয়ে ব্যবধান কমিয়েছিলেন আমিরি। তার পর যেন আরও বিপজ্জনক হয়ে ওঠে বায়ার্ন। প্রথমার্ধের যোগ করা সময়ে দ্বিতীয় গোল তুলে নেন কেইন। তার পর একে একে থমাস ম্যুলার, মুসিয়ালা, জনাব্রি জাল কাঁপিয়ে প্রতিপক্ষের রক্ষণ বিধ্বস্ত করে ছাড়েন। কেইন তার হ্যাটট্রিক পূরণ করেন ৭০ মিনিটে। 

জার্মান জায়ান্টদের গোল উৎসবের রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের বিপক্ষে আর্সেনালকে উদ্ধার করেছেন আরেক জার্মান কাই হাভের্টজ। ডেক্লান রাইস ১৯ মিনিটে গানারদের এগিয়ে দিলেও ব্রেন্টফোর্ড সমতা ফেরায় ৪৫+৪ মিনিটে। বলা যায় আর্সেনাল গোলকিপারের ভুলের কারণেই গোল হজম করে তারা। এর পর ম্যাচটা ড্রয়ের দিকেই যাচ্ছিল। শেষ দিকে ৮৬ মিনিটে আর্সেনালের পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করেন হাভের্টজ। তাতে সাময়িকের জন্য হলেও আর্সেনাল শীর্ষে উঠেছে। ২৮ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৬৪। এক ম্যাচ কম খেলা লিভারপুল ৬৩ পয়েন্ট নিয়ে তার পরেই অবস্থান করছে। 

/এফআইআর/        
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী