চ্যাম্পিয়নস লিগ

শেষ আটে রিয়ালের সামনে ম্যানসিটি, বার্সা পেলো পিএসজিকে

স্পোর্টস ডেস্ক
১৫ মার্চ ২০২৪, ১৭:২২আপডেট : ১৫ মার্চ ২০২৪, ১৭:৩৬

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উত্তেজনায় ঠাসা লড়াই হতে চলেছে। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটি খেলবে রেকর্ড ১৪ বারের শিরোপা জয়ী রিয়াল মাদ্রিদকে। আর বার্সেলোনা মুখোমুখি হবে প্যারিস সেন্ট জার্মেইর।

এদিকে বায়ার্ন মিউনিখ খেলবে আর্সেনালের বিপক্ষে। অ্যাটলেটিকো মাদ্রিদ পেয়েছে বরুসিয়া ডর্টমুন্ডকে।

পেপ গার্দিওলা আবার তার পুরোনো স্প্যানিশ প্রতিপক্ষের দেখা পাচ্ছেন। এদিকে তার সাবেক দল বার্সা খেলবে কিলিয়ান এমবাপ্পের বিপক্ষে। টটেনহ্যামের সাবেক তারকা হ্যারি কেইনের মুখোমুখি হবে আর্সেনাল। এই মৌসুমে বায়ার্নের জার্সিতে কেইন ৩০ গোল করে দুর্দান্ত ফর্মে।

আগামী ৯ ও ১০ এপ্রিল হবে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ। পরের সপ্তাহে হবে দ্বিতীয় লেগের খেলা। সেমিফাইনালের প্রথম লেগ ৩০ এপ্রিল, পরের সপ্তাহে হবে দ্বিতীয় লেগ। ১ জুন লন্ডনে হবে ফাইনাল।

/এফএইচএম/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বায়ার্নকে হতাশ করে ফাইনালে পিএসজি
আর্তেতার চোখে ‘অবিশ্বাস্য রাত’
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম