প্রথম দল হিসেবে যে ইতিহাস গড়েছে ম্যানচেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক
১৭ মার্চ ২০২৪, ১২:০৩আপডেট : ১৭ মার্চ ২০২৪, ১২:০৩

এফএ কাপে ইতিহাস গড়েছে এর বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। প্রথম দল হিসেবে টানা ৬ বার টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠার কৃতিত্ব দেখিয়েছে তারা। কোয়ার্টার ফাইনালে নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়েছে ২-০ গোলে। 

লিভারপুলের সঙ্গে গত সপ্তাহে ১-১ ড্র করা ম্যাচ থেকে সিটি কোচ পেপ গার্দিওলা পাঁচটি পরিবর্তন এনেছিলেন। তার পরেও তাদের সামনে কোনও প্রতিরোধ গড়তে পারেনি নিউক্যাসল।    

ইতিহাদ স্টেডিয়ামে ১৩ মিনিটেই ম্যানসিটি গোলের দেখা পেয়েছে। সিলভার শট নিউক্যাসল ডিফেন্ডার ড্যান বার্নের গায়ে লেগে  দিক বদলালে কিছুই করতে পারেননি নিউক্যাসল গোলকিপার মার্টিন দুবরাকা। বল জড়িয়ে যায় জালে। ৩১ মিনিটে স্কোর ২-০ করেছেন এই সিলভাই। এবারও বল জালে জড়ায় দিক বদলে। ডানপ্রান্ত থেকে পর্তুগিজ প্লেমেকার শট নিয়েছিলেন। সেই শট মাথা দিয়ে ক্লিয়ার করার চেষ্টা করতে যান বোটম্যান। তাদের দুর্ভাগ্য বলটি দিক বদলে আবারও গোলকিপার দুবরাকাকে বিভ্রান্ত করে জালে জড়িয়েছে।  

দুই গোলে পিছিয়ে পড়ে নিউক্যাসলকে ম্যাচে ফেরানোর একমাত্র সুযোগটি এনে দিয়েছিলেন অ্যালেক্সান্ডার আইজ্যাক। গোল মুখে শট নিয়েছিলেন। দারুণ দক্ষতায় তা রুখে দিয়ে গোল হতে দেননি সিটির গোলকিপার স্টেফান ওর্তেগা। 

ঘণ্টাখানেকের মাথায় ধৈর্য হারিয়ে চারটি বদলি নামান নিউক্যাসল কোচ। তার পরেও সিটিকে তারা বিপদে ফেলতে পারেনি। প্রাণভোমরা আর্লিং হাল্যান্ডও বেশ কয়েকবার সুযোগ পেয়েছেন। কিন্তু জাল কাঁপাতে পারেননি। 

এদিকে, ম্যানসিটির আগে চমক দেখিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে কভেন্ট্রি সিটি। উভারহ্যাম্পটনকে ৩-২ গোলে হারিয়েছে তারা। 

/এফআইআর/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান