৬ ফুট উচ্চতার ফিলিস্তিনিদের নিয়ে চিন্তিত জামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০২৪, ২২:১৫আপডেট : ২৭ মার্চ ২০২৪, ২০:০৩

কাতারে এশিয়ান কাপে ফিলিস্তিনের পারফরম্যান্স সম্পর্কে বাংলাদেশ দলের সবারই বেশ ভালো জানা আছে। কাতার-অস্ট্রেলিয়াসহ অন্যদের বিপক্ষে ফিলিস্তিন দলের নৈপুণ্য ছিল চোখে পড়ার মতো। ফিফা র‌্যাঙ্কিংয়ে ৮৬ ধাপ এগিয়ে থাকা দলটির বিপক্ষে আগামীকাল বৃহস্পতিবার রাতে বুঝেশুনেই খেলতে নামছে বাংলাদেশ। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নামার আগে ফিলিস্তিনকে বেশ সমীহ করছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। তাছাড়া প্রতিপক্ষ দলের ফুটবলারদের উচ্চতাও তার কপালে ভাঁজ ফেলেছে।

সৌদি আরবে দুই সপ্তাহ অনুশীলনের পর কুয়েতে এসে দিন দুয়েক মানিয়ে নেওয়া। সবকিছুই নিজেদের মতো করে হচ্ছে বলে জামালরা বেশ খুশি। তাই ফিলিস্তিনের বিপক্ষে ইতিবাচক কিছু করার চিন্তাভাবনা ৩৩ বছর বয়সী মিডফিল্ডারের, ‘অনেক দিন আমরা একসঙ্গে ছিলাম। শেষ ১৬-১৭ দিন আমরা অনেক অনুশীলন করেছি। একসঙ্গে অনেক সময় কাটিয়েছি। কালকে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ। সবাই খুব ইতিবাচক। আমরা একটা ভালো ফল চাই বলেই লম্বা অনুশীলন করেছি। আমরা জানি ফিলিস্তিন কতটা ভালো দল। তারা এশিয়ান কাপে অনেক ভালো খেলেছে। গ্রুপের অন্যতম শক্তিশালী দলের বিপক্ষে খেলতে হচ্ছে।’

প্রতিপক্ষকে বেশ সমীহের দৃষ্টিতে যে দেখছেন বাংলাদেশ অধিনায়ক, তা পরের কথাতে পরিষ্কার, ‘আমাদের এই ম্যাচকে অনেক গুরুত্ব সহকারে নিতে হবে, নইলে বড় সমস্যা হয়ে যেতে পারে। কোচ ইতোমধ্যে আমাকে সতর্ক করেছে যে ওরা শারীরিকভাবে অনেক শক্তিশালী।’

ফিলিস্তিন দল শারীরিকভাবে এগিয়ে। সেট পিসের ওপর জোর দিয়ে খেলে থাকে। তাই জামালের সতর্কবার্তা, ‘অবশ্যই আমাদের সেটপিস, ক্রসিং যতটা সম্ভব এড়িয়ে যেতে হবে। কারণ ওদের ৯৫ শতাংশ খেলোয়াড় ছয় ফুট উচ্চতার ওপরে। আমাদের নিজেদের পরিকল্পনায় অটল থাকতে কোচ আমাদের যেটা করতে বলবে, সেটা করাই আমাদের মূল দায়িত্ব।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
জামালদের স্বাধীনতা বেশি দিচ্ছেন ডুলি 
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী