ফিলিস্তিনের কাছে এবার হারতে চান না জামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২৪, ২১:৫৬আপডেট : ২৭ মার্চ ২০২৪, ২০:০১

৫ গোলে হারের পর চার দিনের মধ্যে আবারও সেই দলের বিপক্ষে কী ফল হতে পারে? তা হয়তো কেউ কেউ আঁচ করতে পারেন। তবে ফিলিস্তিনের বিপক্ষে কে কী ধারণা করছেন তা ছাপিয়ে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া কিন্তু ভীষণ ইতিবাচক। মঙ্গলবার কিংস অ্যারেনায় বিকাল সাড়ে তিনটার ম্যাচে‌তিন পয়েন্টের খোঁজেই থাকবে তার দল। আজ সংবাদ সম্মেলনে ভালোভাবে তা বুঝিয়ে দিয়েছেন ৩৩ বছর বয়সী মিডফিল্ডার।

হাভিয়ের কাবরেরার পাশে বসে জামাল নির্লিপ্ত ভঙ্গিতে বলেছেন, ‘আগামীকাল আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি দিন। কোচও বলেছেন, প্রথম ম্যাচ ছিল ভীষণ হতাশাজনক। কিন্তু আমাদের সামনের দিকে তাকাতে হবে, সামনের ম্যাচের দিকে তাকাতে হবে। সবশেষ ম্যাচে কী হয়েছে, কী না হয়েছে, সেগুলো নিয়ে আমরা নিজেদের মধ্যে অনেক আলোচনা করেছি। গত ম্যাচে কী হয়েছে, সেটা আমাদের ভুলে যেতে হবে, সব মনোযোগ থাকতে হবে কালকের ম্যাচে- এদিকেই আমাদের মূল দৃষ্টি।’ 

কিংস অ্যারেনাতে বাংলাদেশ এখনও হারেনি। সেই রেকর্ড অটুট রাখতে চাইছেন জামাল, ‘৩ পয়েন্ট পেলে সেটা আমাদের জন্য হবে সর্বোচ্চ ভালো বিষয়; অবশ্যই আমরা চাই না নিজেদের দর্শকের সামনে হারতে, কিংস অ্যারেনায় যে রেকর্ড আছে (অপরাজিত থাকা), সেটা আসলে আমাদের ধরে রাখতে হবে। কেননা, এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যে আমরা সমর্থক, আপনাদের (গণমাধ্যমকর্মী) এই মাঠে ভালো পারফরম্যান্স দিচ্ছি। অবশ্যই কালকের ম্যাচ আমার জন্য উপভোগের।’

কুয়েতের মাঠের ম্যাচের ধ্বংসযজ্ঞ নিয়ে জামাল এখনও ভুলতে পারছেন না। ম্যাচের পর এ নিয়ে সতীর্থদের সঙ্গে কথাও বলেছেন। জামাল এক ফাঁকে বলেছেন, ‘যেটা আমি মনে করেছি, ৪২-৪৬ মিনিট একটা ব্রেক ডাউন ছিল। এরপর ৪৮ থেকে ৫৬-এই কয়েক মিনিট আরেকটা ব্রেক ডাউন ছিল। বলতে পারবো না, আসলে কী হয়েছিল। তবে এটা নিয়ে আমরা নিজেদের মধ্যে কথা বলেছি… যদি পরবর্তী ম্যাচগুলোতে এমন পরিস্থিতিতে পড়ি, তাহলে কতটা কমপ্যাক্ট করতে পারি। এই ১০ মিনিট আসলে অনেক গুরুত্বপূর্ণ ছিল। আমাদের এখান থেকে শিখতে হবে, এগিয়ে যেতে হবে, এছাড়া আর কিছু তো করার নাই, তাই না?'

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
জামালদের স্বাধীনতা বেশি দিচ্ছেন ডুলি 
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী