কুয়েতে প্রবাসীদের পাশে পাচ্ছেন জামাল-তপুরা

বাংলা ট্রিবিউট রিপোর্ট 
১৯ মার্চ ২০২৪, ২০:০৭আপডেট : ২৭ মার্চ ২০২৪, ২০:২৫

কুয়েতে নেমেই প্রবাসী বাংলাদেশিদের অভ্যর্থনা পেয়েছে বাংলাদেশ দল। শুরুতে বিমানবন্দরে নেমে প্রবাসীরা ফুলেল শুভেচ্ছা জানিয়েছিল। আর কুয়েত সিটিতে আল শায়ের ফুটবল ক্লাবের মাঠে অনুশীলন হচ্ছে। 

অনুশীলনে  সুযোগ-সুবিধার দিক দিয়েও বাড়তি খাতিরই পাচ্ছে দল। ম্যানেজার আমের খান এমন তথ্য জানিয়ে বলেছেন, ‘আল শায়ের ফুটবল ক্লাবে অনেক বাংলাদেশি কাজ করেন। ইফতারের পরপরই আমরা অনুশীলনে নামি, এই সময় বাংলাদেশিরাই মাঠের ফ্লাডলাইট থেকে শুরু করে অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করে দিয়েছেন। চাহিদামতো দল সবকিছুই পেয়েছে।’

বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে ২১ মার্চ খেলবে বাংলাদেশ। ইসরায়েলের আগ্রাসনের কারণে নিজেদের মাঠে খেলতে পারছে না ফিলিস্তিন। তাই কুয়েতের মাঠেই ভরসা। আর সেখানে প্রবাসী বাঙালীদের আধিক্য থাকায় জামাল-তপুরা নানানভাবে সাহায্য সহযোগিতা পাচ্ছেন।

ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচে আক্রমণ সামলাতে হবে বেশি, তা সামলানোর অনুশীলনটাই চলছে। ডিফেন্ডার তপু বর্মণ বলেছেন, ‘ফিলিস্তিন দলটা অনেক শক্তিশালী। তারা এশিয়ান কাপের নকআউট পর্বে খেলেছে। এ ম্যাচের আগে আমরা রক্ষণের ওপর জোর দিচ্ছি। রক্ষণে আমাদের ভালো করতে হবে। কোচ এসব নিয়ে কাজ করছেন। আমরাও মুখিয়ে আছি ম্যাচটির জন্য।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
জামালদের স্বাধীনতা বেশি দিচ্ছেন ডুলি 
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী