আবাহনীতে কত নাম্বার জার্সি চেয়ে নিলেন জামাল?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২৪, ১৯:১৯আপডেট : ২৭ মার্চ ২০২৪, ২০:০২

ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ফুটবলে জামাল ভূঁইয়ার জার্সি নাম্বার ট্রেডমার্ক হয়ে আছে। ৬ নাম্বার জার্সি পরেই খেলে থাকেন ৩৩ বছর বয়সী মিডফিল্ডার। সমর্থকরা তাকে জেবি সিক্স নামেই চেনে। এবার আবাহনী লিমিটেডের হয়ে প্রিমিয়ার লিগে দ্বিতীয় পর্বে মাঠে নামতে যাচ্ছেন জামাল। এরই মধ্যে নিবন্ধনও হয়ে গেছে। তবে চিরাচরিত নাম্বার সিক্স জার্সি তার গায়ে ওঠার সুযোগ নেই।  আকাশী নীল জার্সিধারিদের হয়ে ৬৬ নাম্বার জার্সি পরে মাঠে নামবেন।

মৌসুমের শুরুতে ব্রাজিলিয়ান জোনাথন ফের্নান্দেজ ৬ নাম্বার জার্সি পরে খেলছেন। তাই জামাল ইচ্ছে করলেই সেই জার্সি পরে খেলতে পারবেন না। তাই নিজেই ৬৬ নাম্বার জার্সি চেয়ে নিয়েছেন।

এর আগে আর্জেন্টিনার সোল দা মায়োর হয়ে সবশেষ ৬ নাম্বার জার্সি পরে খেলেছিলেন জামাল। আবাহনী লিমিটেডের ম্যানেজার কাজী নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘জামাল ৬৬ নাম্বার জার্সি পরে খেলবেন। তার নিবন্ধন হয়েছে। এছাড়া অস্ট্রেলিয়ার ডিফেন্ডার অ্যারন ইভান্সও প্রথমবারের মতো আমাদের দলের হয়ে খেলবেন।'

অ্যারন ঢোকায় নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ওগবাহকে বাদ দিয়েছে আবাহনী। প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব শুরু হতে যাচ্ছে ২৯ মার্চ থেকে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
জামালদের স্বাধীনতা বেশি দিচ্ছেন ডুলি 
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
হামজা-জামালদের জন্য কেমন কোচ দরকার?
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান