‘বাংলাদেশকে নিজেদের মাঠে হারানো কঠিন হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২৪, ২৩:৪৫আপডেট : ২৫ মার্চ ২০২৪, ২৩:৪৫

ইসরায়েলের হানায় ফিলিস্তিনের গাজা এখন ধ্বংসস্তুপের নগরী। সেখানে জীবন ধারণ করাই এখন বড় কঠিন। আর খেলা তো অন্য বিষয়। তাই তো বিশ্বকাপের বাছাই হোম ম্যাচ ফিলিস্তিনকে খেলতে হচ্ছে অন্য দেশে। কুয়েতে ২১ মার্চ বাংলাদেশকে ৫ গোলে ধসিয়ে দিয়েছিল ফিলিস্তিন। এবার ঢাকায় কিংস অ্যারেনাতে ম্যাচ। কাল বিকাল সাড়ে তিনটার ম্যাচটি আগের মতো সহজ হবে না বলে বিশ্বাস ফিলিস্তিন কোচের।

সংবাদ সম্মেলনে আরবিতে গড়গড় করে সব বলে যাচ্ছিলেন ম্যাকরাম দাবোব। তার ইংরেজি অনুবাদ করে যাচ্ছিলেন সতীর্থ একজন। তাতে এবার বাংলাদেশকে সমীহ করছেন ম্যাকরান, ‘এখানে এসেছি বাংলাদেশের মুখোমুখি হওয়ার জন্য। তবে তা সহজ হবে না। আর এটা সহজ ম্যাচও নয়। এই ম্যাচটি একটু কঠিন হবে। তবে আমরা এসেছি একটাই লক্ষ্য নিয়েই। তিন পয়েন্ট নিয়ে পরের পর্ব নিশ্চিত করার জন্য।’ 

এই ম্যাচ খেলার জন্য ফিলিস্তিন মানসিকভাবে তৈরি। কোচ বলেছেন, ‘আমরা সব দলকে শ্রদ্ধা করে থাকি। বাংলাদেশকেও করছি। তবে আগেই বলেছি আমাদের লক্ষ্য একটাই। সেজন্য এখানে এসেছি। আমরা মানসিক দিক দিয়ে তৈরি। ম্যাচে দৃষ্টি পুরোটাই। তিন পয়েন্টই আমাদের লক্ষ্য।’

বাংলাদেশ ম্যাচ হারলেও উন্নতি করেছে। তাই ফিলিস্তিনের কোচের ভাষায়, ‘বাংলাদেশ উন্নতি করে চলেছে। তাদের নিজেদের মাঠে খেলা। এটা মোটেও সহজ খেলা হবে না।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের