রদ্রিগোর জোড়া গোলে জিতলো রিয়াল

স্পোর্টস ডেস্ক
০১ এপ্রিল ২০২৪, ০৫:১১আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ০৫:১১

আগের দিন বার্সেলোনা জিতে লা লিগা পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান বেশ কমিয়ে এনেছিল। রবিবার অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে মাদ্রিদ ক্লাব আবারও দূরত্ব বাড়িয়ে শীর্ষে শক্ত অবস্থান নিলো। রদ্রিগোর জোড়া লক্ষ্যভেদে ২-০ গোলে বিলবাওকে হারিয়েছে রিয়াল।

৩০ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে এক নম্বরে রিয়াল। দ্বিতীয় স্থানে বার্সা আট পয়েন্ট পেছনে। তিন নম্বরে থাকা জিরোনা ১০ পয়েন্ট দূরে। রিয়ালের কাছে হেরে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে টিকে থাকার আশায় বড় ধাক্কা খেলো চতুর্থ দল বিলবাও। তারা অ্যাথলেটিকো মাদ্রিদের চেয়ে কেবল এক পয়েন্টে এগিয়ে।

ম্যাচের অষ্টম মিনিটে রদ্রিগো গোলমুখ খোলেন। বাঁ দিক থেকে বল নিয়ে ঢুকে বক্সে প্রতিপক্ষ ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে বাঁকানো শটে জাল কাঁপান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। 

হাফ টাইমের ঠিক আগে কর্নার পেয়ে গোলের সুযোগ তৈরি করেছিলেন অরেলিয়েন শুয়োমেনি। তার শক্তিশালী হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

রদ্রিগো দ্বিতীয়ার্ধে আরেকটি গোলের দেখা পান। ৭৩ মিনিটে জুড বেলিংহ্যাম কাউন্টার অ্যাটাকে যান। যথেষ্ট সময় পেয়ে বক্সে ঢুকে পড়েন রদ্রিগো। তারপর ইংলিশ মিডফিল্ডারের বাড়ানো বল তিনি জড়িয়ে দেন জালে।

দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছিলেন বেলিংহ্যাম। পাঁচটি হলুদ কার্ড দেখায় এই ম্যাচে নিষিদ্ধ ভিনিসিয়ুস জুনিয়রের স্থলাভিষিক্ত হন তিনি।

/এফএইচএম/
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম