ডর্টমুন্ডের মাঠে ভুগতে হবে অ্যাটলেটিকোকে: গ্রিয়েজমান

স্পোর্টস ডেস্ক
১১ এপ্রিল ২০২৪, ১২:০৮আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ১২:০৮

আধিপত্য দেখিয়ে বরুসিয়া ডর্টমুন্ডকে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। অবশ্য দারুণ লড়াই গড়ে তুলেছিল জার্মানরা। গোলপোস্ট বাধা না হলে ফল ভিন্ন কিছু হতে পারতো। মাদ্রিদ ক্লাবের তারকা আঁতোয়ান গ্রিয়েজমান বললেন, সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ডর্টমুন্ডের মাঠে ভুগতে হবে তার দলকে।

বুধবার ঘরের মাঠে প্রথমার্ধেই গোল করে ম্যাচ নিয়ন্ত্রণে নেয় অ্যাটলেটিকো। রদ্রিগো ডি পল ও স্যামুয়েল লিনো জাল কাঁপান। কিন্তু ৮১তম মিনিটে সেবাস্তিয়ান হলার গোল শোধ করে ব্যবধান কমান।

শেষ দিকে ডর্টমুন্ডের দুটি শট গোলবারে লেগে হতাশ করে তাদের।

ম্যাচ শেষে গ্রিয়েজমান বলেছেন, ‘দ্বিতীয়ার্ধে তাদের পায়ে ছিল বল এবং আমাদের চেপে ধরেছিল। আমরা বেশ ভুগেছিলাম।’ তিনি আরও বলেন, ‘সেখানে (ডর্টমুন্ডের মাঠ) আমাদের ভুগতে হবে। আমাদের সর্বোচ্চটা দিয়ে জিততে হবে। যদিও সেমিফাইনালে এবং তারও বেশিদূর যাওয়ার যোগ্যতা আমাদের আছে।’

চ্যাম্পিয়নস লিগে ৫০তম ম্যাচ জেতা কোচ ডিয়েগো সিমিওনেও গ্রিয়েজমানের সঙ্গে একমত, ‘আমি (দ্বিতীয় লেগকে) খুব কঠিনভাবে দেখছি। অনেক বড় ম্যাচ এটা। আমাদের জন্য কী অপেক্ষা করছে, সেটার জন্য প্রস্তুত থাকতে হবে।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম