জাভির পদত্যাগের ঘোষণাতেই বার্সার পুনরুজ্জীবন!

স্পোর্টস ডেস্ক
১২ এপ্রিল ২০২৪, ২১:১১আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ২১:১১

একের পর এক ব্যর্থতায় সমালোচিত হয়েছিল বার্সেলোনা। প্রধান কোচ জাভি হার্নান্দেজও তীব্র কটাক্ষের শিকার হচ্ছিলেন। দমবন্ধ পরিস্থিতি। এই অবস্থায় তিনি ঘোষণা দিলেন, চলতি মৌসুম শেষে সরে দাঁড়াবেন। তারপরই ঘুরে দাঁড়ালো বার্সা। জাভির পদত্যাগের আগাম ঘোষণার পর থেকে আর কোনও ম্যাচ হারেনি কাতালানরা। সাবেক মিডফিল্ডার বললেন, তার সরে দাঁড়ানোর সিদ্ধান্তে বার্সার এই পুনরুজ্জীবন।

জানুয়ারিতে জাভির পদত্যাগের ঘোষণার পর থেকে টানা ১২ ম্যাচ অপরাজিত বার্সা। এই সময়ে তারা লা লিগায় দ্বিতীয় স্থানে উঠেছে। ২০২০ সালের পর প্রথমবার চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালেও উঠেছে এবং প্রথম লেগে পিএসজির মাঠে জিতেছে ৩-২ গোলে। 

শনিবার কাদিজের মাঠে লিগ ম্যাচ খেলতে নামার আগে জাভি বললেন, ‘সিদ্ধান্তটা প্রকাশ্যে ঘোষণার পর থেকে ক্লাবের চারপাশ অনেক বেশি শান্ত এবং গণমাধ্যমেরও হইচই নেই।’

তিনি বলে গেলেন, ‘শেষ দিন কবে এটা জানতে পেরেছে। আমার সিদ্ধান্তে আমি বুঝতে পেরেছিলাম যে আমরা এখন যেখানে আছি, সেখানে থাকতে পারবো। আমি এটাই প্রেসিডেন্টকে (হোয়ান লাপোর্তা) ওই সময় বলেছিলাম। ক্লাবের ভালোর জন্য আমি সিদ্ধান্তটা নিয়েছিলাম।’

পদত্যাগের সিদ্ধান্ত না নিলে বিপর্যয় হতো মনে করেন জাভি, ‘আমি যদি সিদ্ধান্তটা না নিতাম, তাহলে বিপর্যয় হতো। এটা ছিল সঠিক সিদ্ধান্ত। ওই শান্ত অবস্থার কারণেই আমরা এখন এখানে। এটা ছাড়া পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতো।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী