১২০ বছরের খরা ঘুচিয়ে গর্বিত আলোনসো

স্পোর্টস ডেস্ক
১৫ এপ্রিল ২০২৪, ১৩:০০আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ১৩:০০

নিজেদের ফুটবল ইতিহাসে মাত্র দুটি মেজর শিরোপা! তাও আবার ১৯৯৩ সালের পর যা হয়ে ওঠে সোনার হরিণ! কিন্তু ঘরোয়া ফুটবলের শ্রেষ্ঠত্ব বলতে যা বোঝায় সেই বুন্দেসলিগাই যে কখনও জেতা হয়নি তাদের। বলা হচ্ছে জার্মান ফুটবলের নতুন ইতিহাস গড়া লেভারকুসেনের কথা! তাদের হাত ধরেই যে জার্মান ফুটবলে হয়েছে নতুন সূর্যোদয়। 

অথচ একটা সময় তাদের নাম হয়ে গিয়েছিল ‘দ্বিতীয় স্থানের রাজা’! পাঁচবার দ্বিতীয়স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। জার্মান কাপ ফাইনালে হেরেছে তিনবার! অনেকের মুখে তো এটাও বলতে শোনা গেছে- ‘ক্লাবটা বোধহয় অভিশপ্ত’। ১২০ বছরের খরা কাটানোর পর তাই তৃপ্তির ঢেঁকুর তুলেছেন কোচ জাবি আলোনসো, ‘মুহূর্তটা ক্লাবটির জন্য বিশেষ কিছু। ক্লাবটির ১২০ বছরের ইতিহাসে প্রথমবার বুন্দেসলিগা জয় মানে আসলেই অসাধারণ কিছু। ছেলেরা নৈপুণ্য দেখিয়েছে বলেই এটা সম্ভব হয়েছে। আমি তাদের জন্য গর্ববোধ করি। পাশাপাশি এখানে কাজ করেও নিজেকে সম্মানিত মনে করছি।’

বার বার হোঁচট খাওয়ায় হতাশা নিয়েই মাঠে ছেড়েছে লেভারকুসেন। অবশেষে আলোনসোর হাত ধরে এসেছে কাঙ্ক্ষিত সাফল্য। বায়ার্ন মিউনিখের আধিপত্য ভেঙে অবিশ্বাস্য কাজটি করতে পেরে এই কোচ সম্মানিতবোধ করছেন, ‘শেষ পর্যন্ত আমরা বলতে পারছি লেভারকুসেন এখন জার্মান চ্যাম্পিয়ন। সবার জন্যই বিষয়টা সম্মানের। তবে পুরো বিষয়টা অর্জিত হয়েছে এই দল, ক্লাব ও ভক্তদের মাধ্যমে। এখানকার প্রতিটি বিভাগ এই শিরোপা জয়ের জন্য লড়াই করেছে। বিগত কয়েক বছরের পরিশ্রমের ফসল এখন হাতের মুঠোয়। প্রথম শিরোপা সবার জন্যই বিশেষ কিছু। তাই এমন ইতিহাসের অংশ হতে পারা অবিশ্বাস্য ব্যাপার।’

/এফআইআর/        
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
অনুশীলনে হাতাহাতি: শাস্তি পাচ্ছেন চুয়ামেনি ও ভালভার্দে
৩৫তম বুন্দেসলিগা নিশ্চিত করে আরও কিছু জয়ের অপেক্ষায় বায়ার্ন
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক