ধর্ষণের অভিযোগে গ্রেফতার ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ফুটবলার

স্পোর্টস ডেস্ক
২৪ এপ্রিল ২০২৪, ২০:০১আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ২০:০১

প্রিমিয়ার লিগের দুই ফুটবলারকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

দুজনের বয়সই ১৯ বছর। তাদের নাম-পরিচয় প্রকাশ না করা হলেও জানানো হয়েছে, দুজনই একই ক্লাবের। বেশ কিছু গণমাধ্যমের মতে, তারা দুজন উলভসের। যদিও ক্লাবটি এক বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের কোনও খেলোয়াড় ধর্ষণে অভিযুক্ত হননি।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুই ফুটবলারকে জামিনে ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশের এক মুখপাত্র বলেছেন, ‘ধর্ষণের অভিযোগ ওঠার পর দুজন পুরুষকে গ্রেফতার করেছেন পুলিশ কর্মকর্তারা। শারীরিক আঘাত ও ধর্ষণের সহায়তা করা সন্দেহে একজন ১৯ বছর বয়সীকে গ্রেফতার করা হয়েছে। দ্বিতীয় ১৯ বছর বয়সীকে গ্রেফতার করা হয়েছে ধর্ষণ করেছে সন্দেহে। দুজনকেই পুলিশ জামিনে ছেড়ে দিয়েছে।’

এই অভিযোগ প্রথমে প্রতিবেদনে জানায় দ্য সান সংবাদপত্র। তারা বলেছে, অভিযুক্ত হামলা ও ধর্ষণের ঘটনা ঘটেছে শুক্রবার।

পুলিশের তদন্তের বিস্তারিত প্রকাশের আগ পর্যন্ত এই খেলোয়াড়দের তাদের ক্লাব সাময়িকভাবে বহিষ্কার করেছে কি না জানা যায়নি।

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি