ব্রাইটনের বিপক্ষে সহজ জয়ে শীর্ষে ফিরেছে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
০৭ এপ্রিল ২০২৪, ১৩:৫৪আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১৩:৫৪

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার ত্রিমুখী লড়াইয়ে নিজেদের সুবিধাজনক স্থানে নিয়ে গেলো আর্সেনাল। ব্রাইটনকে ৩-০ গোলে বিধ্বস্ত করে টেবিলের শীর্ষে ফিরেছে তারা। 

অথচ আগের ম্যাচ জিতে তাদের টপকেই ম্যানচেস্টার সিটি দুইয়ে উঠেছিল। আর্সেনাল নেমে যায় তিন নম্বরে। তার পর দুর্দান্ত এক জয়ে গানাররা জানিয়ে দিলো, তারা মোটেই ছেড়ে কথা বলছে না। সর্বশেষ ১১ ম্যাচে ১০তম জয়ে আর্সেনাল ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে। তারা খেলেছে ৩১টি ম্যাচ। এক ম্যাচ কম খেলা লিভারপুল ৭০ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। সমান ম্যাচে সমান পয়েন্টে গোল ব্যবধানে পিছিয়ে তিনে ম্যানচেস্টার সিটি। তবে বাকি দুই দলের চেয়ে শ্রেয়তর গোল ব্যবধানে এগিয়ে আছে আর্সেনাল। 

সেপ্টেম্বরের পর সব প্রতিযোগিতা মিলিয়ে ঘরের মাঠে ১৪ ম্যাচে একটিও হার ছিল না ব্রাইটনের। এদিনও তাদের শুরুটা ছিল দাপুটে! কিন্তু ওই ১৪ ম্যাচে আর্সেনালের মতো মানসম্পন্ন দলের মুখোমুখি হয়নি তারা। যার প্রমাণ তারা পেয়ে যায় সময়ের সঙ্গে সঙ্গেই। ৩৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন সাকা। তার পর সময় যত গড়িয়েছে ব্রাইটনের ওপর ত্রাস ছড়িয়েছে। তাতে সাফল্যও মেলে ৬২ মিনিটে। জর্জিনোর কাট ব্যাক থেকে ক্লোজ রেঞ্জের শটে গোল করে স্কোর লাইন ২-০ করেছেন কাই হাভের্টজ। তার পর কফিনের শেষ পেরেকটি ঠুকেছেন বদলি হয়ে নামা সাবেক ব্রাইটন খেলোয়াড় ট্রোসার্ড। আগস্টের পর লিগে ঘরের মাঠে এটি ব্রাইটনের প্রথম হার। 

/এফআইআর/     
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী