তিন উপজেলায় নতুন চেয়ারম্যান পেলেন পিরোজপুরবাসী

পিরোজপুর প্রতিনিধি
০৯ মে ২০২৪, ১৫:১৭ আপডেট : ০৯ মে ২০২৪, ১৫:১৭

পিরোজপুরের তিনটি উপজেলা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এতে বিজয়ী তিন জনই চেয়ারম্যান হিসেবে নতুন মুখ। জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. মিজানুর রহমান বিষয় নিশ্চিত করেছেন।

পিরোজপুর সদরে এসএম বায়েজিদ হোসেন দোয়াত কলম প্রতীক নিয়ে বেসরকারিভাবে ৩৪ হাজার ৭৩৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক  সম্পাদক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিউল হক (মিঠু) পেয়েছেন তিন হাজার ৬০৭ ভোট। সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম সুমন এবং নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শাহানাজ পারভীন শানু।

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা পরিষদ নির্বাচনে জিয়াউল আহসান গাজী আনারস প্রতীক নিয়ে বেসরকারিভাবে ১১ হাজার ২০৭ ভোট পেয়ে  চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাইজুল কবির পেয়েছেন সাত হাজার ৭৪৩ ভোট। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মাহমুদুল হক দুলাল এবং নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দিলারা পারভীন লাভলী।

পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে এসএম নুরে আলম সিদ্দিকী শাহীন দোয়াত কলম প্রতীক নিয়ে বেসরকারিভাবে ১৯ হাজার ২৭৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি আওয়ামী লীগের সমর্থক এবং বর্তমান এমপি ও সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের ছোট ভাই। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আলী সিকদার পেয়েছেন ১৮ হাজার ৮৪৮ ভোট। উপজেলায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু এবং নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলো রানী সিকদার।

/কেএইচটি/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
সম্পর্কিত
নির্বাচিত সরকারের আমলে অনির্বাচিত প্রশাসক আর কতদিন?
স্থানীয় নির্বাচন শুরু জানুয়ারিতে, শেষ জুনে: শাহে আলম
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, বিধিমালায় আরও যা আছে
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব