মিউনিখে ড্রয়ের পর মাদ্রিদে জয়ের আশায় টুখেল

স্পোর্টস ডেস্ক
০১ মে ২০২৪, ১৭:৩৮আপডেট : ০১ মে ২০২৪, ১৮:০৬

মিউনিখে বায়ার্ন শুরু থেকে আক্রমণ করে খেললেও উল্টো রিয়াল মাদ্রিদ লিড পেয়ে যায় প্রথমার্ধে। অবশেষে বিরতির পর ঘুরে দাঁড়িয়ে জয়ের সম্ভাবনাও তৈরি করে স্বাগতিক দল। কিন্তু শেষভাগে পেনাল্টি হজম করলে জয় পাওয়া হয়নি। চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল ২-২ সমতা নিয়ে মাঠ ছাড়ে। বায়ার্ন কোচ এখন মাদ্রিদে জয়ের আশা করছেন।

ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ ভয়ঙ্কর এক দল। তার পরেও থমাস টুখেলের বিশ্বাস, ‘এখন তো সব কিছু পরিষ্কার। মাদ্রিদে যাবো, যারাই জিতবে তারা পরবর্তী ধাপে চলে যাবে। আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত। মূল কথা হলো আমাদের বিশ্বাসটা রাখতে হবে।’

কঠিন চ্যালেঞ্জ থাকলেও মাদ্রিদে জয় সম্ভব মনে করেন টুখেল, ‘এটা সম্ভব। হতে পারে ৫০-৫০। জয়ের জন্য কঠিনতম জায়গা এটি। আর এই বিষয়টা এই চ্যালেঞ্জকে আরও রোমাঞ্চকর করে তুলছে।’ 

অথচ প্রথম লেগেই এগিয়ে থাকতে পারতো বায়ার্ন। সেটা হয়নি শেষ দিকে পেনাল্টি হজম করায়। টুখেল অবশ্য সেটা নিয়ে সময় নষ্ট করতে চাচ্ছেন না, ‘ফলাফল যা হয়েছে, সেটা তো হয়েছেই। এখন এটা নিয়ে চিন্তা করে সময় নষ্ট করা উচিত নয়। রিয়াল আগেও এমনটা করেছে, দুটি সুযোগ থেকে স্কোর করেছে। এমন পরিস্থিতিতে একমাত্র আমরা ভোগান্তিতে পড়েছি এমন নয়। ওদের ফিনিশ করার সেই মানটা আছে।’

পুরো ম্যাচ নিয়ে তার মূল্যায়ন হলো বায়ার্ন তৃতীয় গোল পেতে পারতো, ‘শুরুটা ভালো ছিল। পরে ছন্দ হারিয়ে ফেলি। আমাদের তৃতীয় গোল করা উচিত ছিল। কিন্তু সেটা করার জন্য যথেষ্ট দক্ষ, শান্ত আমরা ছিলাম না। ঠিক তখনই তাদের পেনাল্টি উপহার দিয়েছি।’

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের