আমার সুন্দর স্বপ্নটিও এত মধুর হয় না: মাদ্রিদের জয়ের নায়ক জোসেলু 

স্পোর্টস ডেস্ক
০৯ মে ২০২৪, ১৩:১৩আপডেট : ০৯ মে ২০২৪, ১৩:১৩

ম্যানুয়েল নয়্যার বীরত্বে ফাইনালে নিশ্চিতের দ্বারপ্রান্তে ছিল বায়ার্ন মিউনিখ। কিন্তু রিয়াল মাদ্রিদ যে হাল ছেড়ে দেওয়ার দল নয়। দেয়ালে পিঠ ঠেকে গেলেই ঘুরে দাঁড়ানোটা যাদের প্রথায় পরিণত! চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালের দ্বিতীয় লেগেও সেটা করে দেখিয়েছে লস ব্লাঙ্কোস। বার্নাব্যুতে উপহার দিয়েছে আরেকটি জাদুকরী রাত। যার নায়ক জোসেলু। তার জোড়া গোলেই ফাইনালের টিকিট কেটেছে ১৪বারের চ্যাম্পিয়ন দল। 

অথচ ৩৪ বছর বয়সী মাঠে নেমেছিলেন খেলা শেষ হওয়ার ৯ মিনিট আগে। মাঠে নামার তিন মিনিটের মধ্যেই বদলে দিলেন সব। তার পর যেন নিজেই বিশ্বাস করতে পারছিলেন না ব্যাপারটা আসলে কী হয়ে গেলো! তাই রিয়াল মাদ্রিদ টিভিকে বলতে শোনা গেলো, ঠিক নিজের সুন্দর স্বপ্নটিও এত মধুর হয় না তার, ‘যা হয়ে গেলো...আমার সুন্দর স্বপ্নটিও এত মধুর হয় না।’  

সাবেক স্টোক সিটি ও নিউক্যাসল ইউনাইটেড স্ট্রাইকার জোসেলু রিয়াল মাদ্রিদে খেলছেন ধারে। তাও আবার দ্বিতীয় বিভাগে নেমে যাওয়া এস্পানিওল থেকে। কোচ কার্লো আনচেলত্তি বেঞ্চ থেকেই তার ওপর নির্ভর করে থাকেন। যেমনটা আজও দেখা গেলো। তবে সব মিলিয়ে এই মৌসুমে ১৬টি গোল করেছেন তিনি। নিজেকে নায়ক ভাবছেন কিনা এমন প্রশ্নে তার উত্তর, ‘আমি আসলে নায়কের বিষয়ে জানি না, তবে আমি অনেক খুশি... এটা অবিশ্বাস্য ব্যাপার আমার জন্য।’

তার প্রথম গোলটির জন্য বায়ার্ন গোলকিপার নয়্যারকে কৃতিত্ব দিতে হবে! রিয়ালের নেওয়া প্রথম শটটি ঠিকমতো গ্লাভসে জমাতে পারেননি তিনি। হাত ফসকে বল তখন চলে আসে জোসেলুর পথে। মুহূর্তে গোল করতে কোনও ভুল করেননি মাদ্রিদ স্ট্রাইকার, ‘বলতে হবে প্রথম গোলটা এসেছে বুদ্ধিদীপ্ত কারণে। লো ব্লকে তারা ক্লান্ত ছিল। সেটা চোখেও পড়বে।’ 

/এফআইআর/ 
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী