সব দায় নিজের কাঁধে নিচ্ছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক 
০৮ মে ২০২৪, ১০:০৪আপডেট : ০৮ মে ২০২৪, ১০:৩৭

দল জিতলে কিংবা তাতে অবদান রাখলে কৃতিত্বটা দেওয়া হয় কিলিয়ান এমবাপ্পেকেই। ঠিক একই কারণে ব্যর্থতার দায়ভারও নিচ্ছেন পিএসজির প্রাণভোমরা। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে ফল বদলাতে না পারায় আরেকটি ব্যর্থতার গল্প লিখেছে পিএসজি। ক্লাবটির শেষ মৌসুমে এমবাপ্পে নিজেও ফিরে যাচ্ছেন ব্যর্থতার গ্লানি নিয়ে।

ডর্টমুন্ডের মাঠে ১-০ গোলে হারের পর পার্ক দ্য প্রিন্সেসেও ভাগ্য বদলাতে পারেনি পিএসজি। উল্টো গোল হজম করে দুই লেগ মিলিয়ে বিদায় নিয়েছে ২-০ গোলে। তার মধ্যে বেশ কিছু সুযোগ তৈরি হলেও পিএসজি কাজে লাগাতে পারেনি। সুযোগ হাতছাড়া করেছেন স্বয়ং এমবাপ্পেও। ম্যাচের পর তাই ফরাসি ফরোয়ার্ড আক্ষেপ করেই বলেছেন, ‘আমি দলকে সাহায্য করার সর্বোচ্চ চেষ্টা করেছি। হয়তো সেটা যথেষ্ট ছিল না।’

বক্সে সবচেয়ে দক্ষতা ও সামর্থ্যবান খেলোয়াড় হিসেবে এমবাপ্পের নামই সবার আগে আসে। কিন্তু সেই প্রত্যাশা মেটাতে পারেননি তিনি, ‘বক্সে সবচেয়ে দক্ষ কারও নাম এলে আমাকে লক্ষ্য করেই বলা হয়। আমারই স্কোর করা উচিত ছিল। যার মাধ্যমে ম্যাচটার ফল নির্ধারিত হতো। ফলে যখন সব কিছু অনুকূলে থাকে কিংবা ভালো  যায়; আমি সব কিছুর কৃতিত্বে থাকি। আর তেমনটা না হলে সব কিছুর দায়ভার নিজের। এটা মানতে আমার সমস্যা নেই।’

অথচ ৭০ ভাগ বল দখলে ছিল পিএসজির। শটও নিয়েছে ৩০টি। কিন্তু লিগ ওয়ান জয়ীরা পোস্টেই বল মেরেছে চারবার! ফিরেছেও খালি হাতে। এমবাপ্পের মতে পিএসজি মোটেও হতভাগ্য ছিল না। তারা আসলে যথেষ্ট ভালো খেলেনি, ‘আমি জানি না তারা আমাদের চেয়ে ভালো খেলেছে কিনা। তবে বক্সে তারা আমাদের চেয়েও ভালো ছিল। হয়তো দুবার কিংবা একবার এসেছে। স্কোর করেছে। আমরা প্রায়ই সেখানে গিয়েও স্কোর করতে পারিনি। এটাই কিন্তু প্রকৃত ঘটনা। ফলে হতভাগ্য কিংবা ভাগ্য সহায় ছিল না এমনটা বলবো না। নিজেরা ভালো হলে বল পোস্টে আঘাত করে না। এটা জালেই ঢুকে। ফলে বলতেই হচ্ছে আমরা যথেষ্ট ভালো ছিলাম না।’

/এফআইআর/     
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বায়ার্নকে হতাশ করে ফাইনালে পিএসজি
আর্তেতার চোখে ‘অবিশ্বাস্য রাত’
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান