বিদায়ের আগে ফ্রান্সের বর্ষসেরার পুরস্কার জিতলেন এমবাপ্পে 

স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০২৪, ১০:২২আপডেট : ১৪ মে ২০২৪, ১০:২২

পিএসজি- এর সঙ্গে সাত বছরের সম্পর্ক শেষ হতে চলেছে কিলিয়ান এমবাপ্পের। বিদায়ের আগে মনে রাখার মতো উপলক্ষ পেয়ে গেছেন তিনি। লিগ ওয়ানে ফ্রান্সের বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব জিতেছেন ফরাসি ফরোয়ার্ড। সোমবার প্যারিসে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এমবাপ্পের হাতে পুরস্কারটি তুলে দেওয়া হয়েছে। 

ফ্রেঞ্চ প্লেয়ার্স ইউনিয়ন তথা ইউএনএফপি ট্রফিস গালার এই পুরস্কার টানা পঞ্চম বারের মতো জিতেছেন এমবাপ্পে। সব মিলিয়ে এই মৌসুমে গোল করেছেন ৪৪টি। 

ফরাসি অধিনায়ক গত সপ্তাহেই জানিয়ে দিয়েছেন, চলতি মৌসুমের ক্যাম্পেইন শেষ হতেই পিএসজি ছেড়ে যাবেন। তার সম্ভাব্য গন্তব্য রিয়াল মাদ্রিদ। স্বাভাবিকভাবেই ফরাসি ফুটবল ছেড়ে স্পেনের পথে পাড়ি জমাবেন দেখে এমবাপ্পের এই অধ্যায়ের ইতি ঘটছে। পুরস্কার নিতে গিয়ে ২৫ বছর বয়সী সেই কথা স্মরণও করিয়ে দিয়েছেন এভাবে, ‘জীবনের একটি পাতা উল্টানোর সময় হয়েছে। একটি অধ্যায় যেটা সমাপ্ত হতে চলেছে।’

লিগ ওয়ান ছেড়ে গেলেও জীবনের স্মরণীয় একটি অধ্যায় হয়ে থাকবে এটি। এমবাপ্পের কথায়, ‘লিগ ওয়ান সব সময়ই আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে। কারণ আমার ক্যারিয়ারে এখন পর্যন্ত এই একটি লিগ সম্পর্কেই ভালো করে অবগত আমি। তাই এই লিগকে সব সময় মিস করবো। আগামীতে যা আসছে সেটা নিয়ে অবশ্যই রোমাঞ্চিত। কিন্তু সেটা ভিন্ন কিছু।’

পিএসজির হয়ে ঘরের মাঠে রবিবার শেষ ম্যাচ খেলে ফেলেছেন এমবাপ্পে। তুলুজের কাছে ম্যাচটা ৩-১ গোলে হেরেছে তারা। সেখানে অবশ্য একটি গোল করেছেন তিনি। তাতে চলতি মৌসুমে লিগ ওয়ানে তার গোল দাঁড়িয়েছে ২৭টি। দুইয়ে থাকা লিল স্ট্রাইকার জনাথন ডেভিডের থেকে ৮ গোল বেশি! মৌসুমট অবশ্য এখনও শেষ হয়নি। লিগ ওয়ানে পিএসজির এখনও দুটি ম্যাচ বাকি। তার পর ২৫ মে ফ্রেঞ্চ কাপের ফাইনাল। 

/এফআইআর/                     
সম্পর্কিত
গোল্ডেন বুট জিতে এমবাপ্পের ইতিহাস
ফাইনালের আগে মেসিকে নিয়ে এমবাপ্পের চমকপ্রদ মন্তব্য
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে, ২০২২-এর স্মৃতি মনে আছে?
সর্বশেষ খবর
আপিল বিভাগে বিচারপতি নিয়োগ বাড়ানোর দাবিতে রাষ্ট্রপতিকে চিঠি
আপিল বিভাগে বিচারপতি নিয়োগ বাড়ানোর দাবিতে রাষ্ট্রপতিকে চিঠি
মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক ওচোয়ার অবসর
মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক ওচোয়ার অবসর
ধামরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘরে আগুন
ধামরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘরে আগুন
সিজেপির বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন
সিজেপির বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু