চ্যাম্পিয়নস লিগ

বার্নাব্যুতে আরেকটি জাদুকরী রাতের অপেক্ষায় রিয়াল মাদ্রিদ 

স্পোর্টস ডেস্ক 
০৮ মে ২০২৪, ১১:৫১আপডেট : ০৮ মে ২০২৪, ১১:৫১

রিয়াল মাদ্রিদ-বায়ার্ন মিউনিখের লড়াইকে কেন ইউরোপিয়ান ক্লাসিকো বলা হচ্ছে সেটা টের পাওয়া গেছে প্রথম লেগেই। রোমাঞ্চের পুরোটা ঢেলে ম্যাচ জমিয়ে দেওয়ার চেষ্টা করেছে তারা। ঠিক এই কারণেই বায়ার্ন দারুণ খেললেও তাদের ২-২ গোলে রুখে দিতে পেরেছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে আজ রাত ১টায় আবারও মুখোমুখি রিয়াল-বায়ার্ন।

লড়াইটা সান্তিয়াগো বার্নাব্যুতে বলেই একটু বেশি আত্মবিশ্বাসী লস ব্লাঙ্কোস। রেকর্ড ১৪বারের চ্যাম্পিয়নরা এবার আর ৬ বারের চ্যাম্পিয়নদের সুযোগ দিতে চায় না। তবে অ্যালিয়াঞ্জ অ্যারেনার কথা ভেবে ভীষণ সতর্কও আছেন তিনি। শিষ্যদের বলেছেন এই ম্যাচে যেন ক্ষুরধার পারফরম্যান্স থাকে, ‘আমাদের এমন একটা ম্যাচ দরকার যেখানে অনেক গতিময়তা প্রয়োজন। প্রথম লেগের কথা এলে আমরা আরও রক্ষণের দিকে বেশি ভালো করতে পারতাম।’

জার্মান লিগ জায়ান্টরা এবার ঘরোয়া মৌসুমে আলো ছড়াতে পারেনি। তাদের ১১ বছরের রাজত্বের অবসান ঘটিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বেয়ার লেভারকুসেন। এখন শুধু ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের ট্রফিটাই তাদের একমাত্র সম্বল। আনচেলত্তি মনে করেন, এই বিষয়টা ভেবেই বাড়তি প্রেরণা নিয়ে মাঠে লড়াই জমিয়ে দিতে পারে বায়ার্ন, ‘দেখুন বায়ার্ন আর রিয়াল প্রায় সমমানের ক্লাব। কারণ তাদের অতীত ইতিহাস আছে। আছে সাফল্যও। আমাদের প্রতিপক্ষকে তাই সম্মান করতেই হবে। কারণ, প্রথম লেগে তারা আমাদের চেয়েও ভালো করেছে।’

তবে ঘরের মাঠ হওয়ায় আনচেলত্তি ভীষণ আত্মবিশ্বাসী। যারা ইউরোপিয়ান মৌসুমে নিজেদের নিয়ে যেতে পারে অনন্য পর্যায়ে। এখন শুধু আরেকটি জাদুকরি রাতের অপেক্ষায় তিনি, ‘আমরা ভীষণ রোমাঞ্চিত। কারণ আমাদের জন্য আরেকটি জাদুকরী রাত হতে পারে এটি। তবে সেখানেও খুব বেশি আশাবাদ রাখা যাচ্ছে না। আমরা জানি কী ধরনের পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছি।’

/এফআইআর/   
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে