আলাভেসকে বিধ্বস্ত করে যে রেকর্ড গড়েছে রিয়াল

স্পোর্টস ডেস্ক
১৫ মে ২০২৪, ১১:০৫আপডেট : ১৫ মে ২০২৪, ১১:০৯

ক্ষণটা ছিল উৎসব, আনন্দের। আলাভেসের বিপক্ষে খেলার আগে লিগ শিরোপা নিয়ে স্বাগতিক দর্শকদের সামনে হাজির হয়েছিল রিয়াল মাদ্রিদ। উপলক্ষ বার্নাব্যুর দর্শকদের ট্রফি প্রদর্শন। শিরোপা উদযাপনটা ভিন্ন মাত্রা পায় আলাভেসের বিপক্ষে তারা গোল উৎসব করলে। প্রতিপক্ষকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ। 

লা লিগায় চার ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। ৩৬তম লিগ শিরোপা নিশ্চিত করে আবার রেকর্ডের জন্মও দিয়েছে। এবার লিগে ২০ ম্যাচ তারা জাল অক্ষত রেখেছে। যা লা লিগায় তাদের ক্লাব রেকর্ড! এই মৌসুমে ঘরের মাঠে অপরাজিতও থেকেছে তারা। বাকি ম্যাচেও তেমনটা অব্যাহত থাকলে ২০১৯-২০ সালের পর ঘরের মাঠে অপরাজিত থাকার আরেকটি নজির গড়বে।

ম্যাচে রিয়ালের আধিপত্যের চিত্রটা ছিল এমন- দশ মিনিটে ক্রুসের ক্রস থেকে শুরুর গোলটি করেছেন জুড বেলিংহ্যাম। আধা ঘণ্টার সময় ব্যবধান বাড়ান ভিনিসিয়ুস। বিরতির সময় ভালভার্দে স্কোর ৩-০ করেছেন। ৭০ মিনিটে জোড়া গোল তুলে নেন ভিনি। ৮১ মিনিটে পঞ্চম গোলটি করেছেন গুলের। 

জোড়া গোলের পর ভিনিসিয়ুস স্প্যানিশ টিভিকে বলেছেন, ‘আমি নিজের সেরা ফর্মে আছি। এখন লক্ষ্য আমাদের ওয়েম্বলির ফাইনাল।’ 

জাল অক্ষত রাখতে এই ম্যাচে বড় অবদান ছিল থিবা কুর্তোয়ার। আলাভেস বেশ কয়েকবার তার পরীক্ষা নেওয়ার চেষ্টা করেছে। বিশেষ করে দ্বিতীয়ার্ধে। মৌসুমের বেশির ভাগ ইনজুরিতে বাইরে থাকলেও বেলজিয়ান গোলকিপার ছিলেন দারুণ ছন্দে। তাতে চ্যাম্পিয়স লিগ ফাইনালের আগে আনচেলত্তির সেরা একাদশে ঢুকতে নিজের সেরা অবস্থার কথা জানান দিয়ে রাখলেন তিনি। কুর্তোয়া নিজেও মাদ্রিদ টিভিকে বলেছেন, ‘আমি এখন ভালো আছি। এটা জানি নতুন করে ফিরলে কিছু সংশয় থাকে। কিন্তু আমি জানতাম শক্তিশালী হয়েই ফিরতে পারবো। এখন আমি আগের চেয়েও সেরা অবস্থানে।’
     

/এফআইআর/ 
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি