সবাইকে ভুল প্রমাণ করে দেওয়া ডর্টমুন্ডের লক্ষ্য ওয়েম্বলি জয়

স্পোর্টস ডেস্ক
০৮ মে ২০২৪, ১৬:১৩আপডেট : ০৮ মে ২০২৪, ১৬:১৩

অনেকটা বীরোচিত উত্থান বলা চলে বরুশিয়া ডর্টমুন্ডের। গ্রুপ পর্বে যাদের শুরুটা হয়েছিল মৃত্যুকূপ থেকে। তার পর সব বাধা পার করে সেমিফাইনাল! অথচ তাদের কাছে প্রথম লেগে ১-০ গোলে পরাজিত পিএসজিকেই ফেভারিট হিসেবে ভাবা হচ্ছিল। কিন্তু দ্বিতীয় লেগে দেখো যায় ভিন্ন চিত্রনাট্য। ফরাসি জায়ান্টদের বিদায় করেই ১১ বছর পর ইউরোপ সেরার শিরোপা নির্ধারণী মঞ্চে ডর্টমুন্ড। কাগজে-কলমে পিছিয়ে থাকায় কেউ ভাবেনি এভাবে অপ্রত্যাশিত কিছুর জন্ম দেবে তারা।

অপ্রত্যাশিত লাগার কারণ ঘরোয়া লিগ। বুন্দেসলিগায় দিন কেটেছে হতাশায়। অবস্থানও করছে পাঁচ নম্বরে। তার ওপর গ্রুপ পর্বে এই পিএসজির মাঠে একবার হেরে গিয়ে ঘরের মাঠে করেছে ড্র। শেষ চারে অবশ্য তার পুনরাবৃত্তি হয়নি। দুই লেগেই এমবাপ্পেদের ধরাশায়ী করেছে ডর্টমুন্ড। দ্বিতীয় লেগে দলের একমাত্র গোলটি করা ডিফেন্ডার ম্যাটস হামেলস তো এখন চোখ রাখছেন শিরোপায়। তার বিশ্বাস ১৯৯৭ সালের পর চ্যাম্পিয়নস লিগ ঘরে তুলতে পারবে তারা, ‘গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচটার পর থেকে আমরা বিশ্বাস করেছি যে টিকে থাকতে পারবো। তাহলে ওয়েম্বলিতেও কেন নয়?’

২০১৩ সালে সর্বশেষ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে খেলেছিল ডর্টমুন্ড। সেবার তারা বায়ার্ন মিউনিখের কাছে ২-১ ব্যবধানে হেরে শিরোপা বঞ্চিত হয়েছিল। তখন দলটির সদস্য ছিলেন হামেলস। এবার ফাইনালে উঠতে অবদান রাখায় নিজেকে আরও উঁচুতে নেওয়ার স্বপ্ন দেখছেন তিনি, ‘আমি খুব বেশি চ্যাম্পিয়নস লিগ গোল পাইনি। মাত্র পাঁচটি। এখন তাতে আরও গোল যোগ করার সেরা সময়।’

পিএসজির বিপক্ষে রক্ষণাত্মক ভূমিকার পেছনে মূল ভূমিকা ছিল তার। যে কারণে পিএসজি তাদের রক্ষণব্যুহ ভাঙতে পারেনি। তাদের শট পোস্টেই প্রতিহত হয়েছে ৬বার!  সেসব ছাপিয়ে হামেলস মনে করেন, ‘আসলে পোস্টে শট কয়টা লেগেছে এটার গুরুত্ব থাকবে না কাল। যেটা ধরার মধ্যে থাকবে সেটা হলো ডর্টমুন্ড আবারও ফাইনালে। কিন্তু কেউ এটা প্রত্যাশা করেনি। এটা নিঃসন্দেহে অবিশ্বাস্য।’

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বায়ার্নকে হতাশ করে ফাইনালে পিএসজি
আর্তেতার চোখে ‘অবিশ্বাস্য রাত’
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী