কর্নেলিয়াসের হ্যাটট্রিকে ব্রাদার্সকে ৭ গোল দিলো আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২৪, ১৮:২৬আপডেট : ১৭ মে ২০২৪, ১৮:৩৬

প্রিমিয়ার লিগে শিরোপা স্বপ্ন আগেই শেষ হয়েছে। এখন রানার্সআপ হওয়ার লড়াইয়ে আছে ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেড। আজ শুক্রবার গ্রানাডার স্ট্রাইকার কর্নেলিয়াস স্টুয়ার্টের হ্যাটট্রিকে ব্রাদার্স ইউনিয়নকে ৭-১ গোলে হারিয়ে সেই দৌড়ে টিকে আছে আন্দ্রেস ক্রুসিয়ানির দল। কর্নেলিয়াসের চার গোল ছাড়াও ব্রাজিলিয়ান ওয়াশিংটন দুইবার জাল কাঁপান। অন্য গোলটি বাংলাদেশি মেহরাব হোসেনের।

শুক্রবার গোপালগঞ্জের ফজলুল হক মনি স্টেডিয়ামে শুরুর দিকে ব্রাদার্স ইউনিয়ন দুইবার আবাহনীর রক্ষণের পরীক্ষা নিয়েছিল। প্রথমবার ডিফেন্ডারদের কারণে শহীদুল আলম সোহেলকে বিপদে ফেলতে পারা যায়নি। তবে পরের বার সোহেল তাদের একটি শট তালুবন্দী করতে গিয়ে ছুটে যায়। ভাগ্য ভালো সামনে কেউ ছিলেন না।

আবাহনী এগিয়ে যায় ১০ মিনিটে। থ্রু পাস থেকে ওয়াশিংটন বান্দ্রাও বক্সে ঢুকে একজনকে কাটিয়ে কোনাকুনি মাপা শট থেকে বল জড়িয়ে দেন জালে।

দুই মিনিট পর ওয়াশিংটনের ক্রসে আরেক সতীর্থ পা ছোঁয়াতে পারেননি। শেষের দিকে গোল পেতে গিয়েও পায়নি আবাহনী। ৪১ মিনিটে ওয়াশিংটনের ক্রসে কর্নেলিয়াস আবারও পা ছোঁয়াতে পারেননি।

৪৫ মিনিটে বক্সে বল পেয়ে কর্নেলিয়াসের জোরালো শট গোলকিপার ডান দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন।

বিরতির পর আবাহনীর দাপটের সামনে ব্রাদার্স অসহায় আত্মসমর্পণ করে। একের পর এক গোল খেতে থাকে। ৬৪ মিনিটে কর্নেলিয়াসের পাসে ওয়াশিংটন ফাঁকায় পোস্টের সামনে দাঁড়িয়ে সহজেই প্লেসিং করে দেন।

৭০ মিনিটে ওয়াশিংটনের পাসে কর্নেলিয়াস ডান পায়ের বল বাঁ পায়ে নিয়ে বক্সে ঢুকে দারুণ শটে নিশানাভেদ করেন। আবাহনী এগিয়ে যায় ৩-০ গোলে।

৭৯ মিনিটে পেনাল্টি থেকে ব্রাদার্স ইউনিয়ন এক গোল শোধ দেয়। উজবেকিস্তানের নদীরমাভলিয়ানভ গোলকিপারের বিপরীত দিক দিয়ে জাল কাঁপান।

৮৬ মিনিটে আবার আবাহনীর দাপট। মেহেদী হাসান রয়েলের পাসে কর্নেলিয়াস শুধু প্লেসিং করে দেন। স্কোরলাইন দাঁড়ায় ৪-১ এ।

৯০ মিনিটে কর্নেলিয়াস হ্যাটট্রিক পূর্ণ করেন। ফাঁকায় থেকে সহজেই লক্ষ্যভেদ করেন এই স্ট্রাইকার।

যোগ করা সময়ে মেহরাব হোসেন অপি জোনাথনের পাসে ষষ্ঠ গোল করেন। কর্নেলিয়াস বক্সে ঢুকে জোরালো শটে নিজের চতুর্থ ও দলের হয়ে সপ্তম গোল করেন।

আবাহনী ১৬ ম্যাচে অষ্টম জয়ে ২৯ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানেই আছে। সমান ম্যাচ খেলে একই পয়েন্ট নিয়ে গোলব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে মোহামেডান। সমান ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ১১তম হারে আগের ৭ পয়েন্ট নিয়ে তলানিতে অবস্থান করছে। 

আগামী ২৫ ও ২৯ মে চট্টগ্রাম আবাহনী ও মোহামেডানের সঙ্গে শেষ দুটি ম্যাচ খেলবে আবাহনী লিমিটেড।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে হবে: স্পিকার
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
ট্রফির চেয়ে সম্মান বড়, মোহামেডানকে চ্যাম্পিয়ন ঘোষণার আহ্বান কিংসের!
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি