রোনালদোর নেতৃত্বে পর্তুগালের ইউরো দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
২১ মে ২০২৪, ১৮:২৭আপডেট : ২১ মে ২০২৪, ১৯:০৯

২০১৬ সালের ইউরো জয়ী ক্রিস্টিয়ানো রোনালদোর নেতৃত্বে আরেকটি আসরে অংশ নেবে পর্তুগাল। মঙ্গলবার এই টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছেন রবার্তো মার্তিনেজ। রেকর্ড ষষ্ঠ ইউরোতে খেলতে যাচ্ছেন সিআরসেভেন।

৩৯ বছর বয়সী রোনালদো ১৪ গোল করে ইউরোর রেকর্ড গোলদাতা এবং খেলেছেনও সর্বোচ্চ ২৫ ম্যাচ। এবার সেই সংখ্যাগুলো আরও বাড়িয়ে নেওয়ার পালা। সবশেষ মৌসুমে আল নাসরের হয়ে লিগ শিরোপা জিততে ব্যর্থ হলেও ৩৩ গোল ও ১১ অ্যাসিস্টে সৌদি প্রো লিগে সবার উপরে তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ ম্যাচে ৪২ গোল।

২৬ জনের ইউরোর এই দলে ডাক পেয়েছেন ডিওগো জোতা। দলের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় ৪১ বছরের পেপে। অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ধারে বার্সেলোনায় খেলা জোয়াও ফেলিক্সও জার্মানির ফ্লাইট ধরবেন।

দলে প্রিমিয়ার লিগের ৯ খেলোয়াড়ের মধ্যে দুজন সদ্য চ্যাম্পিয়ন ম্যানসিটির বার্নার্ডো সিলভা ও রুবেন দিয়াস। ম্যানইউর ব্রুনো ফের্নান্দেস ও ডিওগো দালোতকেও রাখা হয়েছে দলে। শনিবার তারা এফএ কাপ ফাইনালে ম্যানসিটির মুখোমুখি হবেন।

আগামী ১৮ জুন চেক রিপাবলিকের বিপক্ষে ‘এফ’ গ্রুপের প্রথম ম্যাচ খেলবে পর্তুগাল। পরের দুটি ম্যাচ তুরস্ক ও নবাগত জর্জিয়ার বিপক্ষে।

পর্তুগাল স্কোয়াড- ডিওগো কস্তা, সা, প্যাট্রিসিও; অ্যান্তনিও সিলভা, দানিলো পেরেইরা, দালোত, ইনাসিও, কানসেলো, নেলসন সেমেদো, নুনো মেন্দেস, পেপে, রুবেন দিয়াস; ব্রুনো ফের্নান্দেস, জোয়াও নেভেস, পালহিনহা, ওতাভিও, রুবেন নেভেস, ভিতিনহা; বার্নার্ডো সিলভা, ক্রিস্টিয়ানো রোনালদো, ডিওগো জোতা, কানসেইসাও, গনসালো রামোস, জোয়াও ফেলিক্স, পেদ্রো নেতো, লিয়াও। 

/এফএইচএম/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের