‘ভারত-পাকিস্তানকে নিয়ে উদ্বিগ্ন নই, ট্রফি আমরা জিতবোই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০২৪, ১৮:০৩আপডেট : ০৮ জুন ২০২৪, ১৮:০৩

নেপালের রাজধানী কাঠমান্ডুতে ১৭-৩০ অক্টোবর সাফ চ্যাম্পিয়নশিপ হতে যাচ্ছে। আজ শনিবার তার ড্র ও গ্রুপিং হয়ে গেলো। সেখানে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে তাদের সঙ্গী পাকিস্তান। গ্রুপ দেখে মোটেও চিন্তিত নন বাংলাদেশের ইংলিশ কোচ পিটার বাটলার। ট্রফি ধরে রাখার প্রসঙ্গে আত্মবিশ্বাসী মনে হলো তাকে।

ঢাকার পাঁচ তারকা হোটেলে ড্র অনুষ্ঠানে গ্রুপ ‘বি’ তে জায়গা হয়েছে পাঁচবারের রানার্সআপ নেপাল, শ্রীলঙ্কা, ভুটান ও মালদ্বীপের। গ্রুপে একে অন্যের সঙ্গে খেলবে সবাই। শীর্ষ দুই দল মুখোমুখি হবে সেমিফাইনালে। এরপর বিজয়ী দুই দল লড়বে ট্রফির জন্য।

গ্রুপ দেখে বাটলার বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমি আশাবাদী। গ্রুপ দেখে মোটেও উদ্বিগ্ন নই। ভারত-পাকিস্তানকে ছাড়িয়ে আমরা নক আউটে খেলবো। এরপর সেমিফাইনাল ও ফাইনাল জিতে ট্রফি নিবো। ভারত তো ধরাছোঁয়ার বাইরের কোনও দল নয়। তাই আমি আত্ববিশ্বাসী। জানি বাংলাদেশ বর্তমান চ্যাম্পিয়ন। তাই যে করেই হোক শিরোপা জিততে খেলবো আমরা।’

বাটলার এরপরই যোগ করেন, ‘আমাদের দলে অনেক তরুণ খেলোয়াড় রয়েছে। ডিসিপ্লিন ঠিক থাকলে তাদেরকে টুর্নামেন্টের জন্য তৈরি করা যাবে। আমাদের হাতে সময় আছে। আশা করছি আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। সবকিছু ঠিক থাকলে শিরোপা ধরে রাখা সম্ভব হবে।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী