ইকুয়েডরের বিপক্ষে পুরো ম্যাচে খেলানো হবে না মেসিকে!

স্পোর্টস ডেস্ক
০৯ জুন ২০২৪, ১৯:৩৬আপডেট : ০৯ জুন ২০২৪, ১৯:৩৬

চলতি মাসে শুরু হচ্ছে আর্জেন্টিনার কোপা আমেরিকা শিরোপা ধরে রাখার মিশন। এর আগে ইকুয়েডর ও গুয়াতেমালার বিপক্ষে দুটি ওয়ার্মআপ ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। সোমবার বাংলাদেশ সময় ভোর ৫টায় শিকাগোর সোলজার ফিল্ডে ইকুয়েডরের মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়নরা। কোপা আমেরিকার আগে লিওনেল মেসির সুস্বাস্থ্য নিশ্চিত রাখতে এই ম্যাচে তাকে পুরোপুরি খেলানো হবে না, বললেন কোচ লিওনেল স্কালোনি।

ম্যাচের আগের সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছেন, ‘কাল মেসিকে দেখতে পাবেন আপনারা। নিশ্চয় সে খেলবে, কিছুক্ষণের জন্য। প্রত্যেকের সুস্বাস্থ্য নিশ্চিত রাখতে আমরা সতর্কতার সঙ্গে খেলানোর সময় বিবেচনা করছি।’

তিনি আরও বলেন, ‘মেসি খেলবে, তবে আমি জানি না পুরোটা সময়, নাকি ৩০ মিনিট কিংবা ৬০ মিনিট। কিন্তু সবাই তার খেলা দেখতে পাবে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

ইন্টার মায়ামি তারকা আর্জেন্টিনার হয়ে সবশেষ ম্যাচ খেলেছেন গত বছর ১২ অক্টোবর। প্যারাগুয়ের বিপক্ষে দলের ১-০ গোলে জয়ের ম্যাচে বদলি নামেন তিনি।

মেসিকে ছাড়া স্কালোনির মূল একাদশে আক্রমণের নেতৃত্বে দেখা যেতে পারে লাউতারো মার্তিনেজ ও জুলিয়ান আলভারেজকে। যদিও শুরুর একাদশ এখনও চূড়ান্ত করেননি তিনি। আর এই দুটি ম্যাচ শেষেই কোপা আমেরিকার জন্য ২৬ জনের চূড়ান্ত দল ঘোষণা করবে বিশ্ব চ্যাম্পিয়নরা। 

/এফএইচএম/
সম্পর্কিত
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
একা একা অনুশীলন করলেন মেসি
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের