ভিনিসিয়ুসকে বর্ণবাদী মন্তব্য করা ভ্যালেন্সিয়া ভক্তদের কারাদণ্ড

স্পোর্টস ডেস্ক
১০ জুন ২০২৪, ১৮:১৩আপডেট : ১০ জুন ২০২৪, ১৮:১৩

ঘটনা গত বছরের মে মাসের। মেস্তায়ায় ভ্যালেন্সিয়ার মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। প্রায় সময়ের মতো ওই ম্যাচেও তাদের তারকা খেলোয়াড় ভিনিসিয়ুস জুনিয়র বর্ণবাদী মন্তব্যের শিকার হন। তবে সেবার মন্তব্যকারীকে চিহ্নিত করেছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। খেলাও কিছুক্ষণের জন্য বন্ধ থাকে।

স্পেনের ফুটবলে বর্ণবাদ মোকাবিলায় স্প্যানিশ কর্তৃপক্ষের ব্যর্থতার কথা উল্লেখ করে ভিনিসিয়ুস ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘লা লিগায় বর্ণবাদ স্বাভাবিক ব্যাপার।’ তার এই কথা বিশ্বব্যাপী তোলপাড় তোলে। ফুটবল বিশ্ব দাঁড়িয়ে যায় ভিনিসিয়ুসের পাশে। স্প্যানিশ কর্তৃপক্ষও ভক্ত-সমর্থকদের বর্ণবাদী আচরণ রুখতে কোমড় বেঁধে নামে।

তারই ফল পাওয়া গেলো ঘটনার এক বছর পর। স্পেনে প্রথমবার বর্ণবাদী আচরণের দায়ে কারাদণ্ড দেওয়া হলো তিন ভক্তকে। স্পেনের ক্রিমিনাল কোডের ১৭৩.১ অনুচ্ছেদ অনুযায়ী দোষী সাব্যস্ত হয়েছেন ওই তিন জন। তাদেরকে ১২ মাসের কারাদণ্ড দেওয়া হলেও দোষ স্বীকার করায় তা কমিয়ে ৮ মাস করা হয়েছে। এছাড়া একই কারণে তিন বছরের জন্য স্টেডিয়ামে তাদের নিষেধাজ্ঞা কমিয়ে দুই বছরে করা হয়েছে।

/এফএইচএম/
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম