আক্রমণাত্মক লেবাননের বিপক্ষে তিন পয়েন্ট চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০২৪, ২০:১৯আপডেট : ১০ জুন ২০২৪, ২০:১৯

আগের চেয়ে অনেক আত্মবিশ্বাসী বাংলাদেশ। ঘরের মাঠে ১৬০ ধাপ এগিয়ে থাকা অস্ট্রেলিয়াকে সহজে জিততে দেয়নি, ভুগিয়েছে বেশ। সেই ম্যাচ থেকে অনুপ্রেরণা নিয়ে বাংলাদেশ বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপের শেষ ম্যাচে মঙ্গলবার লেবাননের মুখোমুখি হচ্ছে। বাংলাদেশ সময় রাত ১০টায় আল রাইয়ানের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের ম্যাচটিতে কঠিন প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছে জামাল ভূঁইয়ারা। টি স্পোর্টস সরাসরি ম্যাচটি দেখার সুযোগ করে দিচ্ছে। 

লেবাননের মুখোমুখি হয়ে ইতিবাচক ফল উপহার দেওয়ার লক্ষ্য সবার। স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা তো আজ বাফুফের দেওয়া ভিডিও বার্তায় সরাসরি  বলেছেন, ‘আমাদের যে প্রক্রিয়া বা পরিকল্পনা, যেটা আমরা আড়াই বছর আগে শুরু করেছিলাম, সেটা বাস্তবায়নে আমাদের পদক্ষেপ নেওয়ার এটাই সময়। এশিয়ায় আমরা যে কঠিন প্রতিপক্ষ, এই বার্তা আমাদের অন্য বাকি দলগুলোকে দিতে হবে। আমরা জানি, যদি কাল আমরা পয়েন্ট তাই, তাহলে র‌্যাঙ্কিংয়ে উন্নতি করতে পারবো এবং এটা আগামী প্রতিযোগিতাগুলোতে ইতিবাচক প্রভাব রাখবে।’

লেবানন দলটির বিপক্ষে নিকট অতীতে এনিয়ে তৃতীয়বার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ।  তাই মধ্যপ্রাচ্যের দলটিকে নিয়ে বেশ ভালো ধারণা আছে। এজন্য আগে থেকে সতর্ক কাবরেরা, ‘এনিয়ে তৃতীয়বারের মতো আমরা লেবাননের মুখোমুখি হচ্ছি । তাদের আমরা জানি, একটু কঠিন দল। বেশ কয়েকবার তারা কোচ বদল করেছে, ভিন্ন ভিন্ন কোচের অধীনে আমাদের সঙ্গে খেলেছে। আগের চেয়ে এখন তার ভিন্ন একটি দল; সাফের চেয়ে আরও বেশি আক্রমণাত্মক, আরও বেশি শারীরিক শক্তি নির্ভর। এরপর তাদের ব্যক্তিগত নৈপুণ্যনির্ভর খেলোয়াড় আছে। তবে আমি মনে করি, আমাদের যে গেম প্ল্যান আছে, লেবাননের কৌশলের সঙ্গে মানিয়ে খেলার মতো।'

গ্রুপের শেষ ম্যাচটি খেলে ইতিবাচক অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরতে চায় বাংলাদেশ দল। কাবরেরা সেটাই জানিয়ে দিয়েছেন পরিষ্কার করে, 'কাতারের সবকিছু নিয়ে দল অনুপ্রাণিত। এখানে প্রতিটি দিন ছেলেরা উপভোগ করেছে। লেবানন ম্যাচ নিয়ে অনুপ্রাণিত হওয়ার আরও কারণ আছে। আমরা ইতিবাচক ফল দিয়ে বাছাই শেষ করতে চাই, যেটা র‌্যাঙ্কিংয়েও প্রভাব রাখব এবং পাশাপাশি পরের এশিয়া কাপ কোয়ালিফায়ার্স ও ২০২৫ সালের সাফেও প্রভাব রাখবে।'

ফিফা র‌্যাঙ্কিংয়ে ৬৪ ধাপ এগিয়ে থাকা লেবাননের বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য তিন পয়েন্ট।  আর যদি সেটা না হয়, তাহলে অন্তত এক পয়েন্ট পেলেও খুশি কাবরেরা, ‘প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার লক্ষ্য। অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা খুব ভালো পারফরম্যান্স করে এখানে এসেছি। আমরা ভালো ফল নিয়ে গ্রুপ পর্ব শেষ করতে চাই। তিন পয়েন্টের জন্যই লড়াই করবো। আশা করি, কমপক্ষে ১ পয়েন্ট পেয়ে বাছাইপর্ব শেষ করবো আমরা।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সাফের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, দেখবেন কোথায়? 
প্রবাসী-নির্ভর পাকিস্তানকে রুখে দিয়েছে ১০ জনের বাংলাদেশ! 
সর্বশেষ খবর
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের