গুয়াতেমালার বিপক্ষে পুরো ম্যাচে খেলবেন মেসি

স্পোর্টস ডেস্ক
১৪ জুন ২০২৪, ১৫:০৮আপডেট : ১৪ জুন ২০২৪, ১৫:০৮

কোপা আমেরিকায় আর্জেন্টিনা মাঠে নামার আগে শনিবার শেষ ওয়ার্মআপ ম্যাচ খেলবে গুয়াতেমালার বিপক্ষে। ম্যারিল্যান্ডের ল্যান্ডোভারে ফেডএক্স ফিল্ডে হতে যাওয়া এই ম্যাচে শুরু থেকে খেলবেন লিওনেল মেসি। কোচ লিওনেল স্কালোনি নিশ্চিত করেছেন, পুরো ম্যাচেই দেখা যাবে ৩৬ বছর বয়সী ফরোয়ার্ডকে।

ইন্টার মায়ামির হয়ে এই মৌসুমে খেলতে গিয়ে পেশির কিছু সমস্যার সম্মুখীন হয়েছেন মেসি। গত রবিবার ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ওয়ার্মআপ ম্যাচে বেঞ্চ থেকে খেলতে নামেন তিনি। ম্যাচের আগে স্কালোনি বলেছিলেন, কোপায় মেসিকে সম্পূর্ণ ফিট পাওয়ার পরিকল্পনা থেকেই তাকে পুরো ম্যাচে খেলানো হবে না।

বিশ্বজয়ী কোচ এবার জানালেন, গুয়াতেমালার বিপক্ষে প্রথম একাদশে থাকবেন মেসি এবং খেলবেন পুরো ম্যাচ।

বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছেন, ‘লিও শুরু থেকে খেলতে যাচ্ছে। আগের দিন সিদ্ধান্ত হয়েছিল যে সে কয়েক মিনিট খেলবে এবং আমরা তাকে খেলানোর ব্যাপারে কথা বলেছি। সে কেমন আছে তার ওপর ভিত্তি করে আমরা খেলাবো। যদি সবটুকু সময় খেলতে পারে, তাহলে তো আরও ভালো।’

তিনি আরও বললেন, ‘সবসময়ের মতো আমরা তার কাছ থেকে প্রত্যাশা করি সে ফুটবল খেলবে, সতীর্থদের সহযোগিতা করবে এবং স্বকীয়তা দেখাবে। শেষ পর্যন্ত আমরা চাই মাঠে সে যেন স্বাচ্ছন্দ্যে থাকে, পুরো দলের সঙ্গে যেন সে ফুরফুরে থাকে।’

কোপা আমেরিকার জন্য স্কালোনি এখনও ২৬ জনের চূড়ান্ত দল ঘোষণা করেননি। আগামী ২০ জুন কানাডার বিপক্ষে টুর্নামেন্ট শুরু করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

/এফএইচএম/
সম্পর্কিত
মেসির নীরব বিপ্লব, যার কাছে হেরেছে একে একে ৫ প্রতিপক্ষ
 ‘মেসির জাদুকরি প্রতিভা ও বিনয় চিরকাল স্মরণীয় হয়ে থাকবে’
লাল কার্ড থেকে বিশ্বকাপ ফাইনাল, আর্জেন্টিনার জার্সিতে মেসির যত রেকর্ড
সর্বশেষ খবর
আনসার-ভিডিপিকে আরও দক্ষ ও কর্মসংস্থান উপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির
আনসার-ভিডিপিকে আরও দক্ষ ও কর্মসংস্থান উপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
প্রকাশ্যে থুথু ফেললে ১০০, প্রস্রাব করলে ২০০ রুপি জরিমানা পশ্চিমবঙ্গে
প্রকাশ্যে থুথু ফেললে ১০০, প্রস্রাব করলে ২০০ রুপি জরিমানা পশ্চিমবঙ্গে
এক টিকিটেই বাড়তি দেশ ঘোরা! বাংলাদেশি যাত্রীরা ট্রানজিটে পাবেন যে সুবিধাগুলো
এক টিকিটেই বাড়তি দেশ ঘোরা! বাংলাদেশি যাত্রীরা ট্রানজিটে পাবেন যে সুবিধাগুলো
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত