মায়ামিতে কঠিন সময় পার করছেন মেসি

স্পোর্টস ডেস্ক
১৯ মে ২০২৫, ১০:১৬আপডেট : ১৯ মে ২০২৫, ১০:৫১

ইন্টার মায়ামিতে হতাশা দিনকে দিন বাড়ছে লিওনেল মেসির। নিজের ছন্দহীনতার সঙ্গে আবার যোগ হয়েছে দলের পরাজয়। মেজর লিগ সকারে এবার অরল্যান্ডো সিটির কাছে তারা বিধ্বস্ত হয়েছে ৩-০ গোলে। 

ফ্লোরিডা ডার্বির এই পরাজয়ে সব প্রতিযোগিতা মিলে শেষ ৭ ম্যাচে মাত্র একটি জয়ের দেখা পেয়েছে মায়ামি। তাতে ইস্টার্ন কনফারেন্সে নেমে গেছে ছয় নম্বরে। তাদের পেছনে ফেলেছে অরল্যান্ডো। 

পুরো ম্যাচে নিষ্প্রভ থাকা মেসি লক্ষ্য বরাবর মাত্র দুটি শট নিতে পেরেছিলেন। পরাজয়ের পর মেসি অ্যাপল টিভিকে বলেছেন, ‘এখন বোঝা যাবে কঠিন সময়ে আমরা আসলেই একটি দল কিনা। কারণ সব কিছু ভালোভাবে গেলে, তখন সব কিছু সহজ মনে হয়।’

মেসি মনে করেন, কঠিন এই সময়েই আরও একতাবদ্ধ হওয়া প্রয়োজন তাদের, ‘কঠিন সময় আসলে, আমাদের আরও একতাবদ্ধ হয়ে কাজ করা প্রয়োজন। সত্যিকারের দল হয়ে ওঠা প্রয়োজন। তাহলে একসঙ্গে ওঠে দাঁড়ানো সম্ভব।’  

হারের পর রেফারিং নিয়েও প্রশ্ন তুলেছেন বিশ্বকাপ জয়ী। কিন্তু পুরো ম্যাচের পারফরম্যান্সের সঙ্গে তার সম্পর্ক খুব সামান্যই। দুর্বল রক্ষণের সঙ্গে, মিডফিল্ড ছিল অগোছালো। আক্রমণেও ছিল না তেমন ধার। 

/এফআইআর/
সম্পর্কিত
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় মেসি!
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
‘স্প্যানিশ ফুটবলে মেসি-রোনালদোর বিনিয়োগ আমাদের জন্য সম্মানের’
সর্বশেষ খবর
২৫ কোটি টাকার স্বর্ণ জব্দ: বিমানের কর্মী রিমান্ড শেষে কারাগারে
২৫ কোটি টাকার স্বর্ণ জব্দ: বিমানের কর্মী রিমান্ড শেষে কারাগারে
২২ বছর ধরে ব্যবসা করছেন বৃদ্ধ, রাতের আঁধারে দোকানটি গুঁড়িয়ে দিলেন বিএনপি নেতা
২২ বছর ধরে ব্যবসা করছেন বৃদ্ধ, রাতের আঁধারে দোকানটি গুঁড়িয়ে দিলেন বিএনপি নেতা
কমা নিয়ে ধর্মঘট থেকে রুশ বিপ্লবের সূচনা
কমা নিয়ে ধর্মঘট থেকে রুশ বিপ্লবের সূচনা
সারের দাবিতে বিক্ষোভ: ‘এখন গ্রেফতারের ভয়ে পালায় থাকতেছে কৃষকরা’
সারের দাবিতে বিক্ষোভ: ‘এখন গ্রেফতারের ভয়ে পালায় থাকতেছে কৃষকরা’
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন