পর্তুগালকে ইউরো জয়ের দাবিদার বললেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
১৪ জুন ২০২৪, ১৮:৪২আপডেট : ১৪ জুন ২০২৪, ১৮:৪৩

ইউসেবিওর হাত ধরে ১৯৬৬ বিশ্বকাপে পর্তুগাল তৃতীয় হয়েছিল। ফুটবল ইতিহাসে কোনও মেজর টুর্নামেন্টে দীর্ঘদিন ধরে সেটাই ছিল সেরা সাফল্য। ২০১৬ সালে তা ছাপিয়ে যায় ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। সিআরসেভেনের নেতৃত্বে ইউরোতে চ্যাম্পিয়ন হয় তারা। ক্যারিয়ারের ষষ্ঠ ইউরো খেলতে নামার আগে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী বললেন, পর্তুগালের বর্তমান প্রজন্মের খেলোয়াড়রা এবারের চ্যাম্পিয়নশিপ জেতার দাবি রাখে।

ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফের্নান্দেস, প্যারিস সেন্ট জামেইর ভিতিনহা এবং ম্যানসিটির বার্নার্ডো সিলভা ও রুবেন দিয়াসকে নিয়ে জার্মানিতে ট্রফি উঁচিয়ে ধরতে লক্ষ্য পর্তুগালের। রোনালদো নিজেও আছেন দারুণ ফর্মে। সৌদি প্রো লিগে রেকর্ড ৩৫ গোল করেছেন তিনি।

রোনালদো বলেছেন, ‘আমি বিশ্বাস করি বর্তমান প্রজন্ম এই ধরনের বিশাল প্রতিযোগিতা জেতার দাবি রাখে। সেমিফাইনাল? আমি আশা করি আমরা আরও বহুদূরে যাবো।’

শিরোপা জেতা সম্ভব মনে করেন ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড, ‘আমাদের ধাপে ধাপে যেতে হবে। ওই মুহূর্তের মধ্যে থাকতে হবে, অস্থির হওয়া যাবে না, ঠিক যেমন এখন পর্যন্ত আমরা আছি। বিশ্বাস করি যে এটা সম্ভব। আমরা জানি এটা অল্প সময়ের প্রতিযোগিতা, কিন্তু দল প্রস্তুত।’

জার্মানিতে রেকর্ড ষষ্ঠ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন রোনালদো, তার সঙ্গে বর্তমান দলে আছেন ২০১৬ ইউরো জয়ী পেপে ও রুই প্যাট্রিসিয়া। ইউরোর আগে সবশেষ ম্যাচে রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে প্রস্তুতি সেরেছেন রোনালদো, ‘আমি ফুটবল উপভোগ করি, রেকর্ড তারই ফল। গোলের জন্য খেলি না, এমনিই আসে। এটা আমার ষষ্ঠ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, সম্ভাব্য সেরা উপায়ে উপভোগ করতে চাই, ভালো খেলতে চাই এবং নিশ্চিত করতে চাই দল যেন জিততে পারে।’

আগামী ১৮ জুন চেক রিপাবলিকের বিপক্ষে পর্তুগালের ইউরো শুরু হবে। বাকি দুটি ম্যাচ তুরস্ক ও জর্জিয়ার বিপক্ষে।

/এফএইচএম/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের