লা লিগার প্রি ম্যাচ শোর সঙ্গীকে হারিয়ে শোকাচ্ছন্ন জামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২৪, ১৮:২৭আপডেট : ১৫ জুন ২০২৪, ১৮:২৭

বছর কয়েক আগে লা লিগার বিশেষজ্ঞ বিশ্লেষক হয়ে কাজ করে নিজেকে অন্যভাবে চিনিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। প্রি ম্যাচ শোতে তার সঙ্গে একই টেবিলে ছিলেন সাবেক ইংলিশ তারকা কেভিন ক্যাম্পবেল। সেসময় ৫৪ বছর বয়সী সাবেক স্ট্রাইকারের কাছ থেকে অনেক অনুপ্রেরণামূলক কথাও শুনেছেন। যা ক্যারিয়ারে বেশ কাজে দিয়েছে। সম্পর্কটা গড়ায় বন্ধুত্বের দিকে। তবে সেই কেভিন আর নেই।  

ফুটবল ক্যারিয়ারে আটটি ক্লাবের হয়ে খেলে ৫৪২ ম্যাচে ১৪৮ গোল করা ক্যাম্পবেল আজ শনিবার ইহলোক ছেড়েছেন। গত মে মাস থেকে অসুস্থ ছিলেন। হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ক্লাব ক্যারিয়ারে আর্সেনাল ও এভারটনের হয়ে তিনি নিজেকে চিনিয়েছেন। এছাড়া ইংল্যান্ড যুব দলেও খেলেছেন। ক্যারিয়ার শেষ করে পরে কেভিন ধারাভাষ্যকার হয়ে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন।

কেভিনের বিদায়ে জামাল ব্যথিত। জার্মানিতে ছুটি কাটানোর সময় নিজের ফেসবুকে স্মৃতিচারণ করে লিখেছেন, 'কেভিন ক্যাম্পবেল, আমার বন্ধু, শান্তিতে ঘুমাও। তোমার প্রায় ২০ বছরের ক্যারিয়ারে তুমি আর্সেনাল, লিস্টার সিটি, নটিংহাম ফরেস্ট ও এভারটনের মতো ক্লাবের হয়ে খেলেছো। যখনই আমরা লা লিগায় একসঙ্গে শো করতাম, তুমি সবসময় আমাকে অনুপ্রেরণামূলক গল্প বলতে। ৯০ এর দশকে বিশ্বের সেরা ডিফেন্ডারদের বিপক্ষে খেলা কেমন ছিল, তা শোনাতে।’

এরপর যোগ করেন, 'তোমার সঙ্গে দেখা হয়ে আমার ভালো লেগেছিল। কষ্ট হচ্ছে যে তুমি আর আমাদের সঙ্গে নেই। শান্তিতে ঘুমাও বন্ধু।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
জামালদের স্বাধীনতা বেশি দিচ্ছেন ডুলি 
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি